রাজ্য

বড়সড় ধাক্কা তৃণমূল শিবিরে, সারদা কাণ্ডে ইডির নোটিশ পেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

কুনার ঘোষের পরে এবারে নোটিশ পেলেন মদন মিত্র। সারদা মামলায় এবারে ইডির কাছ থেকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো মদনকে। এবারে তৃণমূল নেতা মদন মিত্র কে সরাসরি তলব পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কামারহাটি তৃণমূল প্রার্থীকে আগামী ১৮ মার্চ তারিখে হাজিরা দিতে বলা হয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে।

এছাড়াও আরও এক নেতা সমীর চক্রবর্তী সারদা মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন। দিন কয়েক আগে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছিল। আর এবারে পালা হলো মদন মিত্রের।

জানিয়ে রাখা ভাল, সারদাকাণ্ডে জেল থেকে জামিনে মুক্ত হবার পরে একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই মদন মিত্র কে হাজিরা দেওয়ার জন্য তলব পাঠিয়েছিল। কিন্তু এবারে একদম নির্বাচনের মুখে ইডি তাকে তলব করেছে। ফলে অন্য রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সারদাকাণ্ডে গ্রেফতার হয়ে জেলে বন্দী ছিলেন মদন মিত্র। তখন সিপিআইএম নেতা মানস মুখোপাধ্যায় তাকে হারিয়ে ছিলেন কামারহাটি কেন্দ্র থেকে। তৃণমূল বারবার অভিযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। সেই অভিযোগ আরো কিছুটা অক্সিজেন পেল মদন মিত্র কে ইডির তলবের পরে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026