খেলা

প্রেমের গন্ধ, এই ক্রিকেটারের জন্য রাজস্থানকে সমর্থন করছেন স্মৃতি মন্ধানা

মুম্বই: শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু তাও শিল্পা শেট্টি কুন্দ্রার এই দলকেই সমর্থন করছেন ভারতের মহিলা দলের বাঁহাতি ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা। কারণ, এই দলে খেলা একজন ক্রিকেটারের পাওয়ার হিটিং মনে ধরেছে স্মৃতির। আর তিনি হলেন সঞ্জু স্যামসন। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা সঞ্জু স্যামসনকে গোলাপি দলের জন্য কিনে নিয়েছে দলের কর্ণধার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রা। আর তারপর থেকেই দলের এক ব্রম্ভাস্ত্র হয়ে উঠেছেন তিনি। আর তাতেই আপাতত মজেছেন ভারতীয় মহিলা দলের এই বাঁহাতি ওপেনার।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচে ১৬৭ রান করেছেন সঞ্জু স্যামসন। শুধুমাত্র নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি এই তরুণ তারকা। বাকি দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

সঞ্জু একমাত্র রাজস্থান রয্যালসে রয়েছেন বলে এই দলকে আইপিএলে সমর্থন করছেন স্মৃতি। যদিও এই দলকে বেশি পছন্দ হলেও অন্যান্য দলের অন্যান্য ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তিনি সেগুলো শেখার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। বরাবরই ভারতীয় মহিলা দলের এই ক্রিকেটারকে যথেষ্ট হাসিখুশি থাকতে দেখা গিয়েছে। আর এবারও তার অন্যথা হল না। স্যামসনের পাওয়ার হিটিং তিনি খুব উপভোগ করছেন বলেও জানিয়েছেন। সব মিলিয়ে নামজাদা-খ্যাতনামা ক্রিকেটারদের মধ্যে এই তরুণ ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে ভারতের মহিলা দলের বাঁহাতি ওপেনারের মন জয় করে নিয়েছেন, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026