কলকাতা: যেতে যেতেও যেন যাচ্ছে না। বর্ষা দেখে মনে হচ্ছে যেন আশ্বিনি বর্ষা। তবে নিম্নচাপের জেরে বৃষ্টির মাধ্যমেই এ বছরের বর্ষা বিদায় নেবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে? কারণ, পুজো আসতে তো আর বেশি দেরি নেই। এখনও যদি বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হয় রাজ্যবাসীকে, তাহলে পুজোয় মাতাটা কি খুব আনন্দদায়ক হবে?
নতুন করে আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন-চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই নিম্নচাপ আগামী রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হলেও আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকে জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…