বিনোদন

মা হওয়ার আগের দিন বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্নেহা, মুহূর্তে ভাইরাল ছবি

টলিটাউনের সেলিব্রিটিরা এই মুহূর্তে ব্যস্ত ফ্যামিলি প্ল‍্যানিং নিয়ে। একের পর এক সেলিব্রিটি বসছেন বিয়ের পিঁড়িতে। তার উপর চলছে টক্কর দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার। এর মধ্যেই গত 5 ই ফেব্রুয়ারি মা হয়েছেন টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha chatterjee)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্নেহা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েনি। এমনকি স্নেহা সেই সময় কোনো প্রেগনেন্সি ফটোশুটের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে তিনি প্রেগনেন্সি ফটোশুট করিয়েছিলেন। মা হওয়ার পর একমাস কাটতে না কাটতেই স্নেহা ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সি ফটোশুটের একটি ছবি শেয়ার করলেন। এই ছবিতে স্নেহার পরনে ছিল কালো রঙের ক্যামিসোল টপ ও ট্রাউজার। অন্তঃসত্ত্বা স্নেহা চুলের সেই সময় যত্ন নিতে অসুবিধা হওয়ায় শর্ট হেয়ারস্টাইল করে ফেলেছিলেন। ছবিতে তাঁর সেই হেয়ারস্টাইলও ধরা পড়েছে। ক্যামিসোল টপের মধ্যে দিয়ে প্রকট হয়েছে স্নেহার বেবিবাম্প যার দিকে তাকিয়ে আলতো ছুঁয়ে দাঁড়িয়ে থাকা স্নেহার ঠোঁটে লেগে রয়েছে অপেক্ষা ও ভালোবাসার হাসি। ছবিটি তোলা হয়েছিল 4 ঠা ফেব্রুয়ারি। কারণ স্নেহা ছবিটি শেয়ার করে লিখেছেন, পরের দিন নিজের সন্তানের আগমন নিয়ে তিনি যথেষ্ট উত্তেজিত ছিলেন।

লকডাউনের সময় অন্তঃসত্ত্বা হয়েছিলেন স্নেহা। কিন্তু অন্যান্য অভিনেত্রীদের মতো নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেননি। ফলে তাঁর কলিগরাও অনেকেই জানতেন না স্নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। প্রকৃতপক্ষে স্নেহা লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকে কোনোদিন তিনি মিডিয়ার সামনে তুলে ধরেননি। স্নেহা তাঁর পুত্রসন্তানের জন্মসংবাদ গোপন রাখতে চাইলেও তাঁর কলিগদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে মিডিয়ায়। স্নেহা নিজে তাঁর পুত্রসন্তানের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।

স্নেহার স্বামী সংলাপ ভৌমিক (saglap bhoumik) জানিয়েছেন, তিনি ও স্নেহা নবজাতকের জন্য দুটি ডাকনাম ঠিক করেছেন। তার একটি হলো ‘তুরুপ’, আরেকটি হলো ‘শুক্তো’। তবে শেষ অবধি ছেলের কি নাম হবে তা এখনও বুঝে উঠতে পারেননি সংলাপ-স্নেহা। আপাতত চার মাসের জন্য অভিনয়জগত থেকে দূরে থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে চান নতুন মা স্নেহা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026