রাজ্য

নির্বাচনে টিকিট পাওয়ার আগে টিকা নিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে জীবন অতিষ্ঠ হয়ে আছে গোটা বিশ্ববাসীর। তবে চলতি বছরের শুরুতে ভ্যাকসিন আসার ফলে অনেকটাই স্বস্তিতে মানুষে। মার্চ মাসের শুরু থেকে এবার বাংলায় দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হয়ে গেছে। এই টিকাকরণ দফায় সাধারণ মানুষ কো উইন অ্যাপের মাধ্যমে নিজের নাম রেজিস্টার করে টিকা নিতে পারবেন। এবার সেই টিকা নিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। টিকা নিতে গিয়ে তিনি বলেছেন, “সামনে ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম।”

কিছুদিন আগে চিরঞ্জিত বঙ্গ রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছিল যে তিনি হইতো রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু আজ তিনি করোনা টিকা নিয়ে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি আজ টিকা নিয়ে বলেছেন, সামনে ভোট আসছে। তাই আমি টিকাটা নিয়ে রাখলম। এই কথা দ্বারা স্পষ্ট যে তার এখন রাজনীতি ছাড়া কোনো পরিকল্পনা নেই। এছাড়াও তিনি আজ বলেছেন, “ভোট ঘোষণা হয়ে গেছে তবে এখনও আমি টিকিট পায়নি। তবে টিকিট হয়তো পেয়ে যাব। তাই আগে থাকতে আমি টিকাটা নিয়ে রাখলাম। ভবিষ্যতে অনেক মানুষের সাথে একসাথে দেখা করতে হতে পারে। এদের নিরাপত্তার কথা ভেবে আমি তড়িঘড়ি টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতি থেকে চিরবিদায় নেবেন বলে শোনা যাচ্ছিল। এই জল্পনা আরও প্রকট হয় যখন তিনি দলবদলে আবহে নেতৃত্বে অব্যাহতি চেয়েছিলেন। তখন সবাই এক প্রকার ভেবে নিয়েছিল যে এবার চিরঞ্জিত চক্রবর্তী হয়তো তৃণমূল ছেড়ে দেবেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে আজ চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত সদর হাসপাতালে করোনার প্রতিষেধক নিয়েছেন। তার সাথে ভ্যাকসিন মধ্যমগ্রামে তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তিনি টিকা নিয়ে জানিয়েছেন, “বিধায়ক ও জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে দৃষ্টান্ত তৈরি করার জন্য এই টিকা নিয়েছি আমি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026