ভাইরাল & ভিডিও

Snigdhojit Bhoumik: অরিজিৎ সিংয়ের ‘চান্না মেরেয়া’ গানটি অসাধারণ সুরে গেয়ে নেটদুনিয়ায় ফের ভাইরাল স্নিগ্ধজিৎ, রইলো ভিডিও

এই মুহূর্তে জি টিভিতে অনুষ্ঠিত ‘সারেগামাপা’ অন্যান্য সমস্ত রিয়্যালিটি শো-এর থেকে অনেক বেশি জনপ্রিয়। চলতি সিজনে সারেগামাপায় যোগদান করেছেন বেশ কয়েকজন বাঙালি প্রতিযোগী। যাদের গান শুরু থেকেই মুগ্ধ করেছে বিচারকদের। তাদের মধ্যে অন্যতম হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। দর্শকদের মাঝে স্নিগ্ধজিৎ-এর পরিচিতি এসেছে বাংলা সারেগামাপার মঞ্চ থেকেই। সম্প্রতি অরিজিৎ সিংয়ের একটি গান গেয়ে নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক।

এই মুহূর্তে হিন্দি সারেগামাপার প্রতিযোগী হিসেবে বম্বেতে রয়েছেন স্নিগ্ধজিৎ। অডিশনের সময় থেকেই তার গানে মুগ্ধ বিচারকমণ্ডলী। এই সিজনে বিচারক আসলে রয়েছেন শঙ্কর মহাদেভান, হিমেশ রেশ্মিয়া ও বিশাল দাদলানি। হিন্দি সারেগামাপার প্রতিটি এপিসোডে স্নিগ্ধজিৎ নিজের গান দিয়ে মুগ্ধ করছেন সকলকে। প্রশংসিত হয়েছেন বহু নামীদামী শিল্পীদের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের গান দিয়ে আবারও মুগ্ধ করলেন তার অনুরাগীদের এবং সকল নেটিজেনদের।

বলিউডের অন্যতম জনপ্রিয় বড় বাজেটের ছবি ‘এ দিল হে মুশকিল’এর অন্যতম জনপ্রিয় স্যাড সং ‘চান্না মেরেয়া’। ছবিতে এই গান শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কন্ঠে এবং পর্দায় দেখা মিলেছিল রণবীর কাপুরকে। বলিউডের জনপ্রিয় স্যাড সংয়ের মধ্যে এটি অন্যতম, তা নিয়ে কোন সন্দেহ নেই। সম্প্রতি গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক অরিজিত সিংয়ের গাওয়া এই গান গেয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থেকে শেয়ার করেছেন, যা এই মুহূর্তে ভাইরাল।

গায়ক এই গান গেয়ে তার শেয়ার করার পর থেকেই প্রশংসিত হয়েছেন একাধিক নেটিজেনদের কাছে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ তার এই গানের ভিডিওটি পছন্দ করেছেন। মাঝে মাঝেই নিজের বিভিন্ন গান গাওয়ার ভিডিও শেয়ার করে থাকেন স্নিগ্ধজিৎ। স্বাভাবিকভাবেই এই গানের ভিডিওগুলি ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। বাংলা সারেগামাপায় অংশগ্রহণ করার পর থেকেই দর্শক মাঝে তার পরিচিতি এসেছে বিপুল। বর্তমানে হিন্দি সারেগামাপার দৌলতে তা বেড়েছে আরও। গ্রামের সেই ছোট্ট ঘর থেকে উঠে আসা স্নিগ্ধজিৎ আজ হিন্দি সারেগামাপার সাহায্যে গোটা ভারতের সামনে নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026