নিউজ

Weather Today: কলকাতাতে চলছে শীতের দাপুটে ইনিংস, নতুন বছরেই সবথেকে শীতলতম দিন

শেষ ডিসেম্বরে বঙ্গবাসী সেভাবে শীত উপভোগ না করতে পারলেও, জানুয়ারির এক্কেবারে প্রথম দিন থেকে গোটা বঙ্গবাসী এই কনকনে ঠান্ডায় বেশ কাঁপতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছেন, এখানেই শেষ নয় তাপমাত্রার পারদ রাজ্যে আরো অনেকটাই নামতে পারে, রাজ্যের কিছু জেলাতে শৈত্যপ্রবাহ হতে পারে। পৌষের শীতে একেবারে জমে যেতে পারে বাংলার মানুষ।

আর আবহাওয়াবিদের কথামতো রীতিমতো নামছে তাপমাত্রাএ পারদ। তবে এর মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বেশকিছুটা বদলে যেতে পারে বাংলার আবহাওয়া। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশ কিছুটা রাজ্যে তাপমাত্রার পারদ বাড়তে পারে এবং দেখা দিতে পারে বৃষ্টি। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে আবার আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন বছরেই প্রথম মঙ্গলবার হচ্ছে সবথেকে শীতলতম দিন। আজকের দিনে তিলোত্তমাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে বুধবার থেকে বাড়তে শুরু করবে রাজ্যে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার একধাক্কায় তাপমাত্রার হেরফের হতে পারে বেশ অনেকটাই। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি প্রকার বৃষ্টিপাতও হতে পারে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্যই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুকনো ও আকাশ পরিষ্কার থাকবে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026