জ্যোতিষ

আজ ৪ঠা জানুয়ারি (১৯শে পৌষ) জানুয়ারি মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষ (ARIES): আজ আপনার প্রচন্ড পরিমাণে অলসতা বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে মন দিতে পারবেননা। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষ (TAURUS): আজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন। দিনটি খুব একটা সুখকর নয়।

মিথুন (GEMINI): আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।

কর্কট (CANCER): আজ আপনার কাছের কোনো প্রিয় বন্ধুর সাথে দিনটি বেশ ভালোই যাবে। নতুন বন্ধুত্বে মন ভালো থাকবে। বন্ধুর সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন।

সিংহ (LEO):আজ আপনার রাজনীতিতে বেশ আগ্রহ হতে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন। আজ দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যা(VIRGO): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অফিসে ভালো কাজের জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধির যোগ আছে হ।

তুলা (LIBRA): আজ আপনার বিদ্যুৎ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেননা। সাবধানে থাকুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেননা।

ধনু (SAGITTARIUS): আজ আপনার দিনটি ভালোই যাবে। গান বাজনার প্রতি আপনার বিশেষ আগ্রহ বাড়তে পারে। গান ভালো করে করার জন্য নিয়মিত চর্চা করুন। গানের জন্য প্রশংসিত হতে পারেন।

মকর (CAPRICORN): আজ আপনার জলপথে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

মীন (PISCES): আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে ভালো সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026