বিনোদন

Viral Video: ‘দূর থেকে ছবি নিন’, পাপারিজ্জদের বকা লাগাল ‘অহংকারী’ কাজল! ভিডিও শেয়ার হতেই কটাক্ষ শুরু

কোভিড এখনো আমাদের জীবন থেকে বিদায় নেয়নি।বরং করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। এর মাঝেই নতুন বছরে পা রেখেছে বিশ্ববাসী। একদিকে ওমিক্রনের চিন্তা তো অন্যদিকে করোনায় আক্রান্তদের নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ‍্যা দেখে ইতিমধ‍্যেই স্কুল, কলেজ, প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। মহারাষ্ট্রেও বহু ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এমনকি বলিউডের অন্দরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক বলিউড তারকার সংক্রমণের খবর সামনে আসছে।

২০২২ সালের শুরুতেই তৃতীয় লকডাউনের ভয়ে সন্ত্রস্ত বিটাউ। তবে এর মাঝে কোভিড নিয়ে সাবধানতা অবলম্বন করতে গিয়েই ফের ট্রোলের মুখোমুখি হলেন কাজল। সম্প্রতি নেটদুনিয়াতে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাস্ক পরে হলুদ স্টোল গায়ে জড়িয়ে দেখা মিলল বঙ্গ তনয়ার । হঠাৎ তাঁর চারিদিকে ঘিরে ধরা পাপারাৎজিদের দেখেই কাজল বলতে থাকেন ‘দূরে যান আরও দূরে’! এমনকী, আজয় দেবগন-পত্নীকে বলতে শোনা যায় ‘আরও জলদি ছবি তুলুন’ একথাও বলতে শোনা যায়। এরপরেই
সামনে দাঁড় করানো গাড়ির দিকে যেন একছুটে চলে যান অভিনেত্রী। 

আর এই ভিডিও শেয়ার হতেই বিপরীত চিন্তাভাবনা লক্ষ্য করা গেল সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের। অনেকেই বলি অভিনেত্রীকে ‘নাক উঁচু’, ‘নাটুকে’, ‘অহংকারী’ বলে কটাক্ষ করবছেন। নেটিজেনদের মতে, এত ভয় থাকলে কেন তাহলে বাড়ির বাইরে পা রেখেছেন কাজল। আর পাপারাৎজিদের যদি এতই অপছন্দ তাহলে কেন অন্য সময়ে একগাল হেসে তাঁদের ছবির জন্য পোজ দেন।

তবে, কাজলের পক্ষেও রয়েছেন একদল নেটনাগরিক। তাঁদের মতে, বর্তমানে যেভাবে কোভিড পরিস্থিতি সেখানে অভিনেত্রীর চারিদিকে হওয়া এই ভিড় শুধু যে অভিনেত্রীর জন্য ক্ষতিকর তা নয়, বরং ওখানে উপস্থিত যে কোনো সাংবাদিকের ও একইভাবে সংক্রমণ হতে পারে। এটাকে নিয়ে কোনও বড় ইস্যুই নয়। শুধু এইবার নয়
এর আগে কাজলের জন্মদিনেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়ে একপ্রকার মুখ ভার করে কোনও রকমে অনুগামীদের আনা কেক কেটে নিজের বাড়ির ভিতর ঢুকে যান কাজল। সেই সময়তেও কাজলের শরীরীভাষা দেখে নেটদুনিয়াতে ট্রোল হয়েছিল। ফের নেটপাড়ার ট্রোলের মুখে নজরে পড়লেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026