বিনোদন

জ্বলজ্বল করছে হীরের আংটি, তবে কী চুপিসারে বাগদান সারলেন স্বস্তিকা-শোভন?

টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গাঙ্গুলীর নতুন প্রেমকাহিনী। সম্প্রতি ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছেন।  অপরদিকে শোভন নিজের কবিত্বশক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার একটি ফটো পোস্ট করে ইন্সটাগ্রামে স্টেটাস দিয়ে প্রচ্ছন্ন ভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন।   সবাইকে অবাক করে দিয়ে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ থাকা শোভন হঠাৎ করেই অ্যাকটিভ থাকতে শুরু করেছেন।

তবে শোভন ও স্বস্তিকা বলেছেন, তাঁরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন। এই কারণে তাঁরা একসঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন। তাঁদের সম্পর্ককে তাঁরা প্রেম বলতে রাজি নন। তাছাড়া স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিন্তু মঙ্গলবার সকালে শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকা তাঁদের নিয়ে জল্পনাকে ইন্সটাগ্রামে পেশ করেছেন মজার ছলে। স্বস্তিকা আঙটি পরতে পছন্দ করেন। এই আঙটিগুলি তিনি প্রায় সবসময় পরে থাকেন। তাঁদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে যে গসিপ চলছে তাকে উস্কে দিতেই ইচ্ছাকৃত আঙটি পরা আঙুলগুলি মুখের সামনে ধরে সেলফি তুলেছেন স্বস্তিকা ও শোভন। অনায়াসেই বোঝা যাচ্ছে, নেটিজেনদের কাছে এই পাবলিসিটি স্টান্ট বেশ মজাদার হয়েছে।

আগামী বছরের গোড়ায় মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন।  ধ্রুব ব্যানার্জির আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন।  তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা।  এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল।  কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026