রাজ্য

বিধানসভা ভোটে মালদায় সব আসন পাবে তৃণমূল, ঘোষণা করে দিলেন মৌসম বেনজির নূর

কেন্দ্রীয় সরকারের কৃষিবিল এবং মূল্যবৃদ্ধি সহ নানা জনবিরধী নীতির বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের ‘মেগা রড শো এবং জনসভা’ অনেকটা পরিণত হয়েছে শুভেন্দু অধিকারীর সমালোচনা শো তে। শহরের রাজপথ অবরোধ হয়ে রইল প্রায় ঘণ্টা তিনেকের জন্য। তৃণমূলের জেলা নেত্রী মৌসম বেনজির নূর এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ শীর্ষ নেতারা এইদিন অগণিত তৃণমূল যুব কংগ্রেসের এবং তৃণমূলের কর্মী নিয়ে শহরের রাজপথে মিছিল করেন। মিছিলে চলে বিজেপি বিরোধী স্লোগান। সাথে শোনা গিয়েছে ‘মীরজাফর’, ‘গদ্দার’ এবং ‘শুভেন্দু অধিকারী দূর হঠো’ এর মতো স্লোগানও।

এইদিন দুপুর ১ টায় শহরের কলেজ মাঠে এলাকায় শাসক শিবিরের উদ্যোগে শুরু হয় মহামিছিল। যার নেতৃত্বে ছিলেন সংগঠনের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস। প্রায় ২ ঘণ্টা ধরে মালদা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয় তৃণমূলের মহামিছিল। মিছিলের জন্য এইদিন মালদা শহর কার্যত হয়ে পড়ে অবরুদ্ধ। পাশাপাশি এইদিনের মহা মিছিল এবং সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ছাড়াও বহু প্রথম স্তরের নেতা। উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী চৈতালি সরকার, প্রাক্তন কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্যরা।

এইদিন কৃষি বলের প্রতিবাদে করা হয় এই মহামিছিল। জনসভার ডাক দেওয়া হয়েছিল মালদা জেলা যুব তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে। যার উদ্যোক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতিও। তবে কৃষি বিলের থেকেও এই সভায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর বিষয়ে। মহিলা তৃণমূলের সভাপতি চৌতালী ঘোষ সরকার এইদিন বিজেপিকে পরামর্শ দেন,”শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিত্বদের নিয়ে সাবধানে ঘর করবেন। এরা যে কোনও সময় সাপের মতো ছোবল পারতে পারেন।”

অন্যদিকে মৌসম বেনজির নূর বলেন,”আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি। বেশ কিছু সুবিধাবাদী নেতা-নেত্রী আছেন, যারা সময় বুঝে অন্য দলে চলে যায়। এরকম নেতা-নেত্রীদের দরকার নেই দলে। অনেকেই বলছিলেন মালদায় নাকি টিএমসি অন্দরে কন্দোল চলছে কিন্তু আজকের মহামিছিল প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026