পলিটিক্স

দলের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই, জল্পনা উড়িয়ে মন্তব্য রাজিবের

দলের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। এবারে এই মন্তব্য করে নিজের অবস্থানের কথা সাফ জানিয়ে দিলেন রাজিব ব্যানার্জি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তাকে দেখা যায়নি। তারপরে নতুন করে সমীকরণ তৈরি করা শুরু করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার অনুপস্থিতির পরে ছড়িয়েছিল জল্পনা। যদিও বিধানসভা অনুষ্ঠানে দিন যোগ দিয়েছিলেন রাজিব ব্যানার্জি।

যদিও রাজিব এদিন দলীয় কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন। রাজিব ব্যানার্জি এদিন বঙ্গজননী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তারপর গতকাল মন্ত্রিসভার বৈঠকে থেকে দেখা যায়নি। তারপরেই রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে সমীকরণ গঠন করা শুরু করেন, তাহলে কি শুভেন্দু অধিকারীর পথে হাঁটতে চলেছেন রাজিব ব্যানার্জি? সেই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এই নিয়ে জল্পনার কিছু নেই।

অবশেষে এদিন বিধানসভায় এসে মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজিব এদিন বললেন,”দলের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। পারিবারিক কারণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে আমি যেতে পারিনি। সেটা যেখানে জানানোর আমি জানিয়ে দিয়েছি। আমাকে নিয়ে কোন জল্পনা, কল্পনা করতে হবে না আপনাদের।”

প্রসঙ্গত, কিছুদিন আগে দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন রাজিব ব্যানার্জি। নিজের দলের উদ্দেশ্যে তিনি তোপ দেগে বলেছেন,”যখন কাজ করার চেষ্টা করেছি, আমাকে পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। যে মুখগুলোকে মানুষ দেখতে চায় না, দুর্নীতিগ্রস্ত এবং স্বচ্ছতার সাথে কাজ করে না যারা, এবং যারা স্তাবক তাদের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এটা স্তাবকতার যুগ এবং হ্যা তে যদি হ্যাঁ না মেলাতে পারো তাহলে তুমি ব্ল্যাক লিস্টেড। আমি এই স্তাবকতা তে বিশ্বাস করিনা। এই কারণে আমি দলের জন্য খারাপ মানুষ।” যদিও তারপরে তৃণমূলের তরফ থেকে তড়িঘড়ি তার মানভঞ্জন পালা শুরু হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026