পলিটিক্স

আগামী নির্বাচনে তৃণমূল ৫০ টা আসনও পাবে না, তোপ মুকুলের

শুভেন্দু অধিকারীর যোগদানের পরে আগামি বিধানসভা নির্বাচনে একেবারে কোমড় বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। প্রায় প্রত্যেক সভায় তারা শাসকদলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগা শুরু করেছেন। বর্তমানে বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে একজন হলেন মুকুল রায়। আজকে বিকেলে মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে প্রায় আধঘন্টা ধরে কথা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় দাবি করেছেন এটি সম্পূর্ণরূপে একটি সৌজন্য সাক্ষাতকার ছিল।

মুকুল বলেছেন,”শুভেন্দু গণ আন্দোলনের ফসল। ওকে অনেক কাছ থেকে দেখেছি। আমাদের কেবলমাত্র দূরত্ব ছিল রাজনৈতিক কারণে। আমি বিজেপি তে ছিলাম আর ও তৃণমূলে। এখন একই দলে আছি। ও মনে করেছে, যাই মুকুলদা র সাথে দেখা করে আসি। এটা নিছক একটি সৌজন্য সাক্ষাতকার।” শুধুমাত্র মুকুল নয়, শুভেন্দু জানিয়েছেন, একই দলে আছেন, এই কারণে তিনি দেখা করতে এসেছেন।

তবে এটাকে স্রেফ সৌজন্য সাক্ষাতকার হিসেবে গণ্য করতে রাজি নয় সাংবাদিকদের একাংশ। প্রসঙ্গত কাঁথিতে শুভেন্দুর এলাকাতেই দিন সভা করেছে তৃণমূল কংগ্রেস। সভায় শুভেন্দু অধিকারী কে নিশানা করে সৌগত রায় বলেছেন, ও হলো গিয়ে মীরজাফর। যার উত্তরে মুকুল রায় এদিন বলেছেন,”এর আগেও কাঁথিতে একাধিকবার শুভেন্দুকে দুর্বল করার চেষ্টা হয়েছে। সফল হয়নি।” শুধুমাত্র মুকুল না, শীলভদ্র দত্ত এই নিয়ে সৌগত রায়কে কটাক্ষ করেছেন। তার বক্তব্য,”বয়স হলে মানুষ অনেক কথা ভুলে যায়। সৌগত দার বয়স হয়েছে।”

তবে আরেকদিকে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর বিধানসভা ভোটের ফল নিয়ে সরাসরি বিজেপি কে চ্যালেঞ্জ করেছেন। তারি চ্যালেঞ্জের পাল্টা বক্তব্য রেখেছেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। কৈলাসের সুরে সুর মিলিয়ে মুকুল রায় এদিন বললেন,” অমিত শাহ এর নেতৃত্বে এগিয়ে চলেছে বিজেপি। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০ টা আসনও পাবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026