নিউজ

গরম নয়, সামাজিক দূরত্বই এখন সংক্রমণ আটকানোর একমাত্র উপায়: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

করোনা আক্রান্তে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিষেধক তৈরির চেষ্টা চালানো হচ্ছে ক্রমাগত। তবে এরই মাঝে মনে করা হচ্ছিলো তীব্র রোদ এবং গরমে এই ভাইরাসের বাঁচা সম্ভব হয়না। এই বিষয়ে গবেষণাও চালিয়ে যাচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা। যদিও এখনও পর্যন্ত কিছু প্রমাণিত নয়।

বেশ কিছুদিন আগে, ইউ এস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেটের প্রধান উইলিয়াম ব্রায়ান জানিয়েছিলেন যে, তীব্র রোদ, গরম ও আর্দ্র আবহাওয়াতে করোনা ভাইরাস কার্যক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলে।

এইরকম অনেক তথ্য সামনে এলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে সতর্ক করে বলেন যে, যেহেতু এই ধারণা এখনও প্রমাণিত হয়নি তাই এসবে বিশ্বাস করবেন না। এখন একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। যতদিন না পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, বাড়িতেই থাকুন। শুধু তাই নয় তিনি আরও বলেন, গ্রীষ্মপ্রধান দেশগুলিতেও করোনা সমানভাবে সক্রিয়। এসবে কান না দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা জারি করা নির্দেশিকা মেনে চলার কথা বলেন তিনি।

প্রসঙ্গত, হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্রায়ান জানান, মার্কিন গবেষকরা এই তথ্যের ওপর কাজ করছেন। তাদের মতে এই ভাইরাসটি ঘরের শুষ্ক ও বদ্ধ পরিবেশে জীবন্ত হয়ে উঠলেও সরাসরি সূর্যের আলোতে কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026