কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার রাতে লকডাউনের মধ্যেই বেশ কিছু দোকানকে ছাড় দেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগেও ২০ এপ্রিলের পর থেকে গ্রামীণ শিল্প ও বিশেষ কিছু শিল্পতে ছাড় দেওয়া হয়েছিল। কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে,’shops and establishment act’-এ নথিভুক্ত সব দোকান খোলা যাবে। হটস্পট এলাকাগুলিতে কোনো দোকান খোলা যাবে না।
কোন কোন দোকান খোলা যাবে, একনজরে দেখে নিন-
১) রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স এই দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
২) বিভিন্ন এলাকার পাড়ার দোকান খোলা রাখা যাবে।
৩) এলাকার মধ্যে থাকা সেলুন, পার্লার খোলা যাবে।
৪) গ্রামের দিকে সব বাজার খোলা রাখতে বলা হয়েছে।
৫) গ্রামের ক্ষেত্রে নন-এসেনশিয়াল সামগ্রীর দোকানে ছাড় দেওয়া হয়েছে।
৬) শহরের ক্ষেত্রে শুধু আবাসিক এলাকাগুলিতে নন-এসেনশিয়াল সামগ্রীর দোকানে ছাড় দেওয়া হয়েছে।
৭) পুরসভা এলাকায় থাকা মার্কেট কমপ্লেক্স খোলার অনুমতি দেওয়া হয়েছে।
কি কি বন্ধ থাকবে?
১) সমস্ত শপিং মল বন্ধ থাকবে।
২) বিভিন্ন ব্রান্ডের দোকান বন্ধ থাকবে।
৩)সমস্ত বড় দোকান, মাল্টি ব্র্যান্ডেড দোকান বন্ধ রাখতে হবে।
৪) থিয়েটার, সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল, জিম, এন্টারটেইনমেন্ট পার্ক সব বন্ধ রাখতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…