নিউজ

ভারতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪,৫০৬ জন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের দোরগোড়ায়। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৫০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬২ জন। তবে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশে মোট মৃত্যু হয়েছে ৭৭৫ জন। দেশে সংক্রমণের শীর্ষে এখনও মহারাস্ট্রই রয়েছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪২৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভালো। আগে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হতে সময় লাগত ৩ দিন, আর এখন দ্বিগুন হতে সময় লাগে ১০ দিন। লকডাউন যদি ঠিক সময়ে শুরু না হত তাহলে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হত বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

তবে এর পাশাপাশি তিনি এটাও বলেছেন করোনার সাথে লড়াই এতো সহজে থামবে না। আরও অন্তত ৪ মাস করোনার সাথে লড়াই চালিয়ে যেতে হবে। লকডাউনের ফলেই ভারত এখনও তৃতীয় স্টেজে পৌঁছাতে পারেনি। আজ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন দোকান খুলবে। তবে অবশ্যই শর্তসাপেক্ষ এবং সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে। শপিং মল খুলবে না, বার, রেস্তোরা, থিয়েটার, সিনেমা হল সব কিছুই এখন বন্ধ থাকবে। সামাজিক ও সব রকমের ধর্মীয় ক্ষেত্রে জমায়েতে নিষেধাজ্ঞা বজায় থাকবে। অফিস কাচারী খুলবে, তার জন্য থাকবে বিশেষ শর্ত। ট্রেন পরিষেবা চালু হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026