শ্রেয়া চ্যাটার্জি – ‘অবস্থা বুঝে ব্যবস্থা’- এই কথাটিকে একেবারে সত্যি করেছেন এই টোটো যিনি তৈরি করেছেন তিনি। সামাজিক দূরত্ব মাথায় রেখে টোটোটির বসার জায়গার অংশটিকে চারটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। মাঝখান দিয়ে তুলে দেওয়া হয়েছে পার্টিশন। যাতে কারো সঙ্গে কারোর গায়ে ঠেকা না লাগে। এমনিতেই মানুষজন রাস্তায় প্রায় নেই বললেই চলে যাচ্ছেন তারা প্রয়োজন ছাড়া কেউই বেরোচ্ছে না।
সকলের নিজস্ব যানবাহন আছে এমনটা নয়, কাঠফাটা রোদে টোটোর প্রয়োজন পড়লেও পড়তে পারে। কিন্তু টোটোতে কি আর আগের মত গাদাগাদি, ঠাসাঠাসি করে এখন বসা যাবে? না, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তবেই না আমরা করো না কে জয় করতে পারব। আর সেই কথা মাথায় রেখেই এমন অভিনব উদ্যোগ। মিস্টার মাহিন্দ্রা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শেয়ার করার সাথে সাথে এই ভিডিওটি প্রায় ৭০০০ লাইক পেয়েছে। অভিনব কায়দায় এখন পরিস্থিতির বিচারে এমন অসাধারণ বুদ্ধি খাটিয়ে টোটোটি বানানো হয়েছে, যা দেখে সত্যিই তাক লেগে যাবে।
করোনা ভাইরাস আমাদের জীবনের উপর অনেক প্রভাব ফেলেছে। প্রকৃতিতে দূষণের মাত্রা কমিয়ে দিয়েছে, রাতের আকাশে এখন ঝকঝকে তারা দেখা যায়। সকালে ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। সময় কাটাতে নতুন নতুন রান্না করা কিংবা পুরনো প্রতিভাকে ঝালিয়ে নেওয়া, অথবা পরিস্থিতির চাপে এমন নতুন নতুন বুদ্ধি মাথা থেকে বের হওয়া, সবই হচ্ছে করোনার দৌলতে। করোনা আসায় মনে মনে কষ্ট, অশান্তি চিন্তাভাবনার ভাঁজ কপালে পড়লেও করোনার এই উপহার গুলিকে কিন্তু মাঝে মাঝে স্যালুট জানাতেই হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…