নিউজ

রাজ্যের ৩ জেলাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫ জন। যার মধ্যে মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। তবে মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল রিপোর্ট অনুসারে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। তবে অডিট কমিটি অনুসারে রাজ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জনের কনফার্ম করোনাতে মৃত্যু হয়েছিল। আর বাকি ৩৯ জনের অন্যান্য রোগের কারণে।

এর পাশাপাশি রাজীব সিনহা এটাও বলেছেন করোনা সংক্রমের হার এখনও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনাতে অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় যত নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে তার মধ্যে ৮২ ভাগ ওই তিন জেলার। নবান্নের পক্ষ থেকে কড়া বার্তা সরকারি হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে। এদিকে বেসরকারি সূত্র মারফত জানা গেছে, আরও ২৮ জনের সোয়াব নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে বেশিরভাগই রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসাকর্মী ও ২ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সূত্র মারফত জানা গেছে যে হাওড়ার সালকিয়া চৌরাস্তায় একজন বাইক আরোহীকে পুলিশ কর্তারা নাকা চেকিং করার সময় আটকালে জানা যায় যে ওই ব্যক্তিটি করোনা পজিটিভ। তবে এই বিষয় নিয়ে হাওড়া পুলিশ প্রশাসন কিছু মন্তব্য করেননি। কিন্তু এই ঘটনা সামনে আসার পরেই পুলিশ ও ট্রাফিককর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026