বিনোদন

১৪ বছরের ছোট স্বামীকে বিয়ে করে সুখে সংসার করছেন পুটুপিসি

স্টার জলসার ‘খড়কুটো’ সিরিয়ালের টিআরপি যথেষ্ট বেড়েছিল পুটুপিসির বিয়েকে কেন্দ্র করে। বহু ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে পুটুপিসি সাতপাকে বাঁধা পড়েছেন সুকল‍্যাণের সাথে। নববধূর সাজে পুটুপিসির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পুটুপিসির চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত (Sohini sengupta)। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad sengupta) ও স্বাতীলেখা সেনগুপ্ত (swatilekha sengupta)-এর একমাত্র মেয়ে সোহিনী। বাবা-মায়ের হাত ধরে নাট‍্যজগতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন সোহিনী। সোহিনীকে লাইমলাইটে এনে দেয় অপর্ণা সেন (Aparna sen) পরিচালিত ফিল্ম ‘পারমিতার একদিন’। ‘পারমিতার একদিন’-এ প্রতিবন্ধী মেয়ে ‘খুকু’-র চরিত্রে নিপুণ অভিনয় সোহিনীকে জনপ্রিয় করে তুলেছিল।

সোহিনীর সঙ্গে বিয়ে হয়েছিল নাট‍্য ব্যক্তিত্ব গৌতম হালদার (Gautam halder)-এর। কিন্তু 2006 সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। সোহিনী এরপর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তাঁর কেরিয়ারে মনোনিবেশ করেছিলেন। তার পাশাপাশি নাটকের ওয়ার্কশপ করাতেন সোহিনী। এইরকম একটি ওয়ার্কশপে সোহিনীর ছাত্র হয়ে এসেছিলেন সপ্তর্ষি মৌলিক (saptarshi moulik)। সোহিনীর থেকে বয়সে চৌদ্দ বছরের ছোট সপ্তর্ষি ক্রমশ সোহিনীর প্রেমে পড়ে যান সোহিনীর অভিনয় দেখে। সপ্তর্ষি সোহিনীকে তাঁর মনের কথা জানালে সোহিনী রাজি হননি। তাঁর মনে প্রথম বিয়ের অভিজ্ঞতা রেশ রেখে গিয়েছিল।

কিন্তু সপ্তর্ষি বিয়ের প্রস্তাব নিয়ে পৌঁছে গিয়েছিলেন সোহিনীর বাবা রুদ্রপ্রসাদের কাছে। সপ্তর্ষির নম্র ব‍্যবহার জিতে নিয়েছিল রুদ্রপ্রসাদের মন। অবশেষে রুদ্রপ্রসাদ ও স্বাতীলেখা সোহিনীকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন। 2013 সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিষ্ট্রি করে অনাড়ম্বর ভাবে বিয়ে হয়েছিল সপ্তর্ষি ও সোহিনীর। জীবনের নানা টানা-পোড়েন সত্ত্বেও কখনও সোহিনী ও সপ্তর্ষি একে অপরের হাত ছাড়েননি। সপ্তর্ষি এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’-তে ‘ডিঙ্কা’-র চরিত্রে অভিনয় করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026