পঞ্চম দফার ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই দফার ভোট গ্রহণ চলাকালীন শনিবার সকালে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সুকান্ত নগর। বিধান নগরের এই এলাকায় এদিন ভোটগ্রহণ চলছিল। সেই মুহূর্তে দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। খবর পেয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বিজেপি অভিযোগ করে, শান্তিনগরে বেশ কিছু এলাকায় কয়েক দিন ধরে হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। অন্যদিকে শনিবার সকালে বিজেপি কর্মী বুথ অফিস তৈরি হলে সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে হুমকি দিতে থাকে। বিজেপির আরো অভিযোগ, যদি তারা ভোট দিতে চান তাহলে, গুলি করে মেরে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সাধারণ বাসিন্দাদের।
এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত এবং সংবাদমাধ্যমের বেশ কিছু কর্মী সেখানে গিয়ে উপস্থিত হন। সংবাদমাধ্যমে সব্যসাচী বাবু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। সব্যসাচী বাবুর উপস্থিতিতেই দুই পক্ষই একে অপরের দিকে ঢিল ছুড়তে শুরু করে। কমিশনের কুইক রেসপন্স টিম খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…