নিউজ

ভোটের সম্মুখে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মালদা: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বেশ সরগরম। সর্বত্র চলছে ভোটের প্রচার, আলোচনা, সমালোচনা। মালদাতেও তার ছাপ পড়েছে। আবার ভোটের সম্মুখে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজীউদ্দিনকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ গাজী উদ্দিনকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ প্রদান করেন।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালে কাতলামারি গ্রামের একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মোহাম্মদ গাজী উদ্দিনের সম্পৃক্ততা ছিল।” এদিকে ভোটের আগে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই তৎপরতা স্থানীয় মানুষের কাছে প্রশংসা পাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026