কলকাতা: আগামী শনিবার ১৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতা সহ শহরতলি বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জলের পরিষেবা। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের ভালভ ও যান্ত্রিক ত্রুটি মেরামত করতে এই সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।এরফলে গোটা একদিন বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ থাকবে। বাদ যাবে না, টালিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলিও।
গার্ডেনরিচ জল প্রকল্প থেকে থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি।এমটাই জানিয়েছেন জল সরবরাহ প্রকল্পের ডিজি মৈনাক মুখার্জি। শনিবার, সকালে শেষ পানীয় জল সরবরাহ হবে। তারপর গোটা দিন জল পাওয়া যাবে। রবিবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে। বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনগুলো বন্ধ থাকবে। এই বুস্টার পাম্পিং স্টেশন বন্ধ থাকার জন্য বোরো ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ সহ মহেশতলা, বেহালা টালিগঞ্জ, যাদবপুর, বজবজ এলাকায় বন্ধ থাকবে জলের পরিষেবা। গোটা একদিনই চলবে মেরামতির কাজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…