পলিটিক্স

পুলিশ আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, রাজ্যপালের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

ঠিক কয়েক ঘণ্টার মধ্যে ভোল বদল করে ফেললেন রাজ্যের অন্যতম বড় নেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী কে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম রয়েছে। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বেসুরো বাজতে শুরু করেছেন শুভেন্দু। তবে এবারে তিনি নতুন করে চড়ালেন রাজনীতির পারদ। না কোন দাদার অনুগামী পোস্টার অথবা অরাজনৈতিক জনসভা নয় এবারে সরাসরি তিনি অভিযোগ করলেন খোদ রাজ্যপালের কাছে।

এতদিন রাজ্যপালের কাছে বিরোধীরা গিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতে ন। এবারে সরাসরি শুভেন্দু অধিকারী গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করলেন। বুধবার বিধানসভায় গিয়ে ইস্তফা পত্র জমা দেওয়ার পর তিনি রাজ্যপালের কাছে যান। যদিও বিধানসভার স্পিকারের কাছে তিনি জমা দিতে পারেননি তার ইস্তফা পত্র। কারণ উপস্থিতিতে সচিবের কাছে তার হাতে লেখা চিঠি গিয়ে জমা দিয়ে এসেছেন।

কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই শুভেন্দু রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন শাসকদলের বিরুদ্ধে। তার অভিযোগ, পুলিশ তাকে এবং তার অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। শুভেন্দুর এই অভিযোগে সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বর্তমানে শুভেন্দু পরিস্থিতি নিয়ে বেশ দোলাচলে রাজ্যের শাসক দল।

রাজ্যপাল জগদীপ ধনকর এই নিয়ে একটি টুইট করে বিষয়টি সকলকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা গঠিত কারণে শুভেন্দু এবং তার অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এবং সেই কাজ করছে রাজ্যের শাসক দল এবং পুলিশ। তিনি আরো জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তার কাছে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026