শুভেন্দু অধিকারীর( Suvendu Adhikari) গেরুয়া শিবিরে যোগদানের পর দিন কয়েক হল জেলায় শাসক দলের রাজ্যপাট সামলাছেন তার বাবা। এরই মাঝে থানায় ঢুকে আইসিকে শাসয়ে এলেন অখিল গিরির(Akhil Giri) ছেলে সুপ্রকাশ গিরি( Suprakash Giri)। সম্প্রতি তাকে জেলা যুব তৃণমূলের সভাপতি করেছে শাসক শিবির। এরই মাঝে থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের শাসনো শুরু করে দিলেন তিনি। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইটে।
ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে, কাথি থানায় ঢুকে আইসি কৃষ্ণেন্দু দত্তকে ধমকাচ্ছেন রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ। আগের নভেম্বর নয়াগ্রাম থানা থেকে কাথি থানায় বদলিয় হয় কৃষনেন্দুবাবুর। সুপ্রকাশের অভিযোগ,”দালালি করছেন তিনি।” ভিডিও তে সুপ্রকাশকে বলতে শোনা গিয়েছে, “চারিদিকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এটা আমাদের একেবারেই ভালো লাগছেনা। আর আপনাকে এই বিষয়ে কিছু বললেই হু হু করেন।” এর পর আঙুল উঁচিয়ে আইসিকে জেলা যুব তৃণমূল সভাপতি বলেন,”দালালি বন্ধ করুন আইসি সাহেব। সুষ্ঠুভাবে কাজ করুন।” জেলার রাজনীতিতে আধিকারীদের বিরোধী শিবির বলেই পরিচিত অখিল গিরিরা।
অধিকারীদের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে তাদের গুরুত্ব বেড়েছে। জানুয়ারিতে অধিকারী অনুগামীকে সরিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি করা হয় সুপ্রকাশকে। তার পরই এই কাণ্ড। ঘটনা প্রকাশ্যে চলে আসায় অনেকটাই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। এই বিষয়ে মুখ খুলতে চাননি দলের কোনও নেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…