আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী বিধায়কদের মধ্যে সকলকে টিকিট দেওয়া হয়নি। এই তালিকায় রয়েছেন সাতগাছিয়া এলাকার বিদায়ী বিধায়ক সোনালী গুহ। টিকিট না পাওয়ার জন্য এই বিধায়কদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আর এবারে সোনালী গুহ যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন সোনালী গুহ।
শুক্রবার মুকুল রায়ের বাড়িতে এসেছিলেন তৃণমূলের একাধিক নেতা। তার মধ্যে ছিলেন সোনালী গুহ। সোনালী গুহ মুকুল রায়কে জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে চাইছেন। তবে তার টিকিট পাবার কোন আশা নেই, তিনি শুধুমাত্র বিজেপির হয়ে ভোট প্রচারে অংশগ্রহণ করতে চাইছেন।
সোনালী গুহের পরিবারের সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে সোনালী গুহকে টিকিট না দেওয়ার জন্য তিনি অপমানিত বোধ করছেন। তিনি মনে করছেন, তার উপরে তার দল আর কোনদিন ভরসা করবে না। এই কারণেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল যখন প্রার্থী তালিকা ঘোষণা করল তার পরে কেঁদে ফেলেছিলেন সোনালী গুহ।
তার বক্তব্য ছিল, “তার থেকে এটা পাবো আমি ভাবি নি। তার সঙ্গে আমার রাজনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক ছিল। তার বাড়িতে ইতি উতি খুঁজলে হয়তো আমার জামা কাপড় পাওয়া যাবে। কি আর বলবো! আমি ওকে স্বামীর থেকে বেশি সম্মান দিতাম। ওকে সন্তানের থেকে বেশি ভালবাসতাম। তার থেকে এটা একদম আশা করিনি। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি বসে থাকতে পারিনা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…