বিনোদন

আগরতলার বিয়ে বাড়িতে পুলিশের ‘রেইড’, ডি.এম-কে ভদ্রতা শেখালেন সোনু নিগম

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ বেলাগাম হচ্ছে। দেশজুড়ে অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার, অপর্যাপ্ত প্লাজমা, অমিল বেড -এর ফলে নিত্যদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিরাও। অক্ষয়কুমার (Akshay kumar),টুইঙ্কল খান্না (twinkle khanna), সুনীল শেঠি (suniel shetty), নিখিল জৈন (Nikhil jain) দান করেছেন অক্সিজেন কনসেন্ট্রেটর। সোনু সুদ (sonu sood)এয়ার-অ্যাম্বুলেন্সের মাধ্যমে সঙ্কটজনক করোনা রোগীকে হায়দরাবাদে অ্যাপোলো হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। দেশ এই মুহূর্তে দোলাচলে। এর মধ্যেই সোনু নিগম (sonu nigam) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা সংক্রমণ রুখতে নাইট কার্ফু জারি হওয়া সত্ত্বেও প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে গিয়ে আগরতলার দুটি অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে চলছিল জমাটি বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রিতের সংখ্যাও ছিল অগুণতি।

হঠাৎই দুই বিয়েবাড়িতে পুলিশ নিয়ে হানা দেন ত্রিপুরা পশ্চিমের জেলাশাসক শৈলেশ কুমার যাদব (shailesh kumar yadav)। বিধি ভঙ্গের অভিযোগে বর-কনে সহ বিয়েবাড়ির সকল সদস্যকে গ্রেফতার করা হয়। ত্রিপুরা রাজপরিবারের মালিকানাধীন ওই নামী দুটি বিয়েবাড়ির বাইরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এর ফলে জেলাশাসক শৈলেশ আরও রেগে যান। করোনা বিধি মেনে বিয়ের অনুষ্ঠান না হলেও এই ঘটনাকে সমর্থন করার জন্য আগরতলা পূর্ব থানার ওসি-কে সাসপেন্ড করার জন্য সুপারিশ করবেন বলে জানিয়েছেন শৈলেশ।

ভিডিওতে দেখা যায়, গ্রেফতারি এড়াতে জেলাশাসকের পায়ে ধরে কান্নাকাটি করছেন বর, কনের বাড়ির লোকেরা। কিন্তু শৈলেশ কারোর কথা শুনছেন না। ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ সোনু নিগম বলেন, ডিএম সাহেব শৈলেশ কুমার যাদব বিয়েবাড়িতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে অসভ্য ব্যবহার করেছেন। যদি করোনা বিধি ভঙ্গ হয়েই থাকে, তাহলে সবার আগে লোকাল থানা ও কাউন্সিলরকে প্রশ্ন করা উচিত যে, তাঁরা বিধি ভেঙে বিয়েবাড়ির অনুষ্ঠান করার অনুমতি কেন দিলেন! যদি এই অনুষ্ঠানে করোনা বিধি মানা না হয় তাহলেও ডিএম কখনও সাধারণ মানুষের সঙ্গে তুই-তোকারি করে কথা বলে অভদ্র আচরণ করতে পারেন না। করোনার কথা মাথায় রেখে আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন সোনু। নেটিজেনদের অনেকেই সোনুর সঙ্গে সহমত পোষণ করেছেন।

Anirban Kundu

Recent Posts

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026