বিনোদন

অনলাইন ক্লাসে বাধা ইন্টারনেট পরিষেবা, গ্রামে মোবাইল টাওয়ার বসালেন সোনু সুদ

করোনাভাইরাসের অতিমারির সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নজির তৈরি করেছেন অভিনেতা সোনু সুদ। একাধিক পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি তিন অনাথ শিশুকে ‘দত্তক’ নিয়েছিলেন তিনি। এবারে ছাত্রছাত্রীদের হাতে শুধু স্মার্টফোন তুলে দিয়েই ক্ষান্ত থাকেননি সোনু, বসিয়ে দিলেন মোবাইল টাওয়ার। ইন্দাস টাওয়ার এবং এয়ারটেলের সহযোগিতায় এই দুই বন্ধু চণ্ডীগড়ের মোরনি এলাকায় একটি মোবাইল টাওয়ার বসানোর ব্যবস্থা করেছেন। ছেলে মেয়েদের বাড়তি সুবিধার জন্য সোনুর এই প্রয়াস প্রশংসাযোগ্য।

এখানেই থামেননি সোনু, বাচ্চারা দেশের ভবিষ্যৎ, তাই তাঁদের পড়াশুনোর প্রতি বিশেষ খেয়াল প্রত্যেক বাবা-মায়ের রাখা উচিত। এই ব্যপারেও সোনু ট্যুইট করেন। তিনি বলেন, বাচ্চাদের বাবা-মাকেও তাদের স্কুল এবং শিক্ষকদের সমর্থন করা উচিত কারণ এটি তাদের জন্যও একটি চ্যালেঞ্জিং সময়। এবং স্কুলের ফিস না দেওয়ার জন্য তাঁদের শিক্ষার পথ বন্ধ করা উচিত নয়।

এই ব্যপারে সোনু আরও বলেছেন, “বাচ্চারাই দেশের ভবিষ্যত। তাই সুদৃঢ় ভবিষ্যত গড়ার জন্য সকলের সমান অধিকার পাওয়া উচিত। আমি মনে করি চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু সেটা কাউকে নিজের লক্ষ্যে পৌঁছনোয় বাধা দিতে পারে না। ওই প্রত্যন্ত গ্রামে মোবাইল টাওয়ার বসানোর কাজে যুক্ত থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাচ্চাদের আর গাছে চড়ে মোবাইলে ইন্টারনেট কানেকশন আনতে হবে না।”

হরিয়ানার গ্রামে অভিনেতার এমন সু-পরিকল্পনার পাশাপাশি, ইন্দাস টাওয়ারের পঞ্জাব-হরিয়ানা বিভাগের সিইও গগন কাপুর জানিয়েছেন, এয়ারটেল এবং করণ গিলহোত্রার সঙ্গে এই প্রোজেক্টে যুক্ত হতে পেরে তিনিও খুব খুশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026