বলিউড

একরত্তি শিশুর ফুসফুসে ফটো, চিকিৎসার খরচ সম্পূর্ণ বহন করলেন বলিউডের মাসিহা সোনু সুদ

করোনাভাইরাস এর দরুন লকডাউন চলাকালীন সময়ে থেকে সনু সুদ একেবারে সকলের মাসিহা হয়ে উঠেছেন। বহু পরিযায়ী শ্রমিককে তিনি একাধিকবার সাহায্য করেছেন। শুধু তাই নয়, লকডাউন এ বহু কর্মহারা মানুষকে সাহায্য করেছে নতুনভাবে জীবন শুরু করতে।এছাড়াও আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকে নতুন করে বাড়ি তৈরি করে দিয়েছিলেন সনু সুদ। আর এবারে ১ বছরের ছোট্ট আহমেদের জীবনে নতুন করে পুনরায় আলো জ্বালাতে আগমন ঘটল সনু সুদ এর।

আজকে গোটা দেশ সনু সুদ কে একেবারে ভগবানের মতো ভক্তি করছে। অনেকের কাছে তিনি একেবারে ভগবান হয়ে উঠেছেন। বিহারে তার একটি বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় দুব্বা টান্ডা গ্রামে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও তৈরি করা হয়েছে মন্দির। দরিদ্রদের পাশে দাঁড়াতে নিজের সম্পত্তি বন্ধক রেখেছেন সনু সুদ। আর এবারে তিনি একজন শিশুর সাহায্যের জন্য এগিয়ে এলেন।

শিশুটির নাম আহমেদ এবং তার ফুসফুসে একটি ফুটো রয়েছে বলে জানা গিয়েছে। আহমেদের ফুসফুসের চিকিৎসার খরচ কিন্তু বিশাল। এত পরিমান টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে আহমেদের মা এবং বাবা অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন। তখনই তাদের সাহায্য করতে একেবারে ভগবানের মতো আবির্ভাব হলো সনু সুদ এর।

আহমেদের হার্টের চিকিৎসা শুরু করে দেওয়ার সমস্ত টাকা দিলেন সনু সুদ। ৪ এপ্রিল থেকে এই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র আহমেদ প্রথম নয়, এর আগেও ১ বছরের একটি কন্যা সন্তানের হার্ট অপারেশনের সমস্ত আর্থিক খরচ বহন করেছিলেন সনু সুদ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026