রাজ্য

মিঠুনের পাল্টা জয়া, তৃণমূলের হয়ে ভোট প্রচারে আসছেন ‘বাংলার মেয়ে’

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাংলায় দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি আরো ৬ দফা নির্বাচন। এই দুই দফা নির্বাচনে মোট ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার বাকি বিধানসভা কেন্দ্রগুলির জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণউদ্যমে ভোট প্রচার করতে মাঠে নেমে পড়েছে। এরইমধ্যে জানা গিয়েছে জোড়াফুল শিবিরের প্রচারে ঝড় তুলতে আজ অর্থাৎ রবিবার রাতেই বাংলায় আসেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। তিনি “বাংলার মেয়ে” হয়ে তৃণমূলের জন্য ভোট প্রচার করবেন।

আজ অর্থাৎ রবিবার রাতে মুম্বাই থেকে কলকাতা দমদম বিমানবন্দরে আসবেন জয়া বচ্চন। তারপর সোমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তারপর বিকেল ৫ টা নাগাদ টালিগঞ্জে তৃণমূলের হয়ে প্রচার করবেন তিনি। টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি। তারপর তিনি ৮ তারিখ অব্দি কলকাতায় থাকবেন। এই কয়েকদিনে তিনি যে তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

আসলে একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিঃশর্তে থাকার দাবি করেছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। আর জয়া বচ্চন দীর্ঘদিন ধরেই সমাজবাদী পার্টির সাথে সম্পর্ক রেখেছে। এমনকি গত চার বার দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছিলেন তিনি। অখিলেশের পার্টি মমতাকে নৈতিক সমর্থন দেয়ার জন্যই জয়া বচ্চন তৃণমূলের সমর্থনে মিছিল করতে আসছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, জয়া ভাদুড়ি পরবর্তীকালে জয়া বচ্চন হয়েছেন। এই জয়া ভাদুড়ি বাংলার কলকাতার মেয়ে। অমিতাভ-জয়ার সাথে মমতার সম্পর্ক বেশ সুদৃঢ়। বারংবার মমতার এক কথায় কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ জয়ার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। এতে বোঝা যায় মমতার সাথে তাদের সম্পর্ক বেশ ভালো। তাই এবার জোড়া ফুল শিবিরের তারকা প্রচারক হয়ে আসছেন জয়া বচ্চন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026