যখন করানা ভাইরাসের কারণেচতুর্দিকে লকডাউন শুরু হয়ে গিয়েছে সেই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাসিহা হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার তাকে সম্মান জানানোর জন্য বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট একটি অভিনব উদ্যোগ গ্রহণ করল। স্পাইসজেট জানালো, করোনাকালে তিনি যেভাবেঅসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই বিষয়টি সম্মান জানাতে এবারে গোটা বিমানের গায়ে সোনু সুদের পোস্টার আটকে দিল স্পাইসজেট। নতুন উদ্যোগে স্বভাবতই খুশি হয়েছেন সোনুর ভক্তরা।
জানা যাচ্ছে তিনি প্রথম ভারতীয় অভিনেতা যিনি এই রকম একটি সম্মান পেলেন স্পাইসজেট এর তরফ থেকে। অভিনেতা জানিয়েছেন, “আমি নিজে সত্যি সম্মানিত অনুভব করছি। স্পাইসজেট এর পক্ষ থেকে সত্যি খুব মিষ্টি একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। তার সঙ্গেই আমি স্পাইসজেট এর প্রতি কৃতজ্ঞ থাকছি। স্পাইসজেট করোনাভাইরাস এর সময় বহু ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।
লকডাউন চলাকালীন অভিনেতা সনু সুদ একের পর এক কাজ করে সকলের মাসিহা হয়ে উঠেছিলেন কিছুদিনের মধ্যেই। তিনি শ্রমিকদের একটা গোটা বিমান ভাড়া করে বাড়ি নিয়ে এসেছিলেন। সারাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞ রয়েছে। সম্প্রতি শিবরাত্রিতে তিনি একটি টুইট করে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিলেন। তিনি টুইট করেছিলেন, “শিব ঠাকুরের ছবি না পাঠিয়ে যার প্রয়োজন আছে তার পাশে গিয়ে দাঁড়ান। ওম নমঃ শিবায়!”
লকডাউন এর সময় তিনি অসংখ্য শ্রমিককে সম্পূর্ণ নিজের খরচে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। সেই সময় সনু সুদ একটি টোল ফ্রি নম্বর দিয়েছিলেন যেখানে ফোন করে নিজেদের প্রয়োজনের কথা অভিনেতাকে সরাসরি বলতে পারতেন সকলে। এছাড়াও চিকিৎসার খরচ কিংবা পড়াশোনার খরচ এর মত কাজেও তাকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল। একজন সত্তিকারের ত্রাতার মত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সনু। আর এবারে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট তার সম্মানে গ্রহণ করল এই অভিনব উদ্যোগ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…