রাজ্য

বামেদের প্রচার করতে রাস্তায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। তবে এরই মধ্যে টলিউড তারকা অভিনেত্রী শ্রীলেখা মিত্র বারংবার দলবদল প্রসঙ্গে টলি-তারাদের কটাক্ষ করেছেন। আসলে শ্রীলেখা মিত্র বরাবর বাম সমর্থক। তিনি আগেও বামে ছিলেন এবং এখনো বামে আছেন। কিছুদিন আগে তাকে বামেদের ব্রিগেডে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।

এরপর নির্বাচনের আগে বামেদের হয়ে ব্যাট করতে মাঠে নামলেন শ্রীলেখা মিত্র। তিনি বালি এবং উত্তর পাড়ায় বাম প্রার্থীদের হয়ে প্রচার করতে রাস্তায় নামলেন। আজ অর্থাৎ শনিবার শ্রীলেখা মিত্র সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী দীপ্সিতা ধর ও উত্তরপাড়ার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী রজত বন্দোপাধ্যায়ের প্রচারে নামেন তিনি। প্রচার করতে বেরিয়ে এদিন শ্রীলেখা মিত্র বলেছেন, “ফুল তো মরসুমে ফোটে। সে ঘাসফুল কি পদ্মফুল। কিন্তু কাস্তে হাতুড়ি সারা বছর থাকে। সাধারণ মানুষকে হাল ফেরাতে আমি আশা করি আপনারা সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীকে ভোট দেবেন।” এছাড়াও তিনি বামেদের তরুণ প্রজন্মের প্রার্থী দেখে বলেছেন, “বামেদের হাল ফেরাতে এবার মাঠে নামছে তরুণ প্রজন্মের প্রার্থীরা। এদের শিরদাঁড়া এখনো শক্ত ও সোজা। এরা কারোর সামনে মাথা নত করবে না। আর এরা যে ভাঁওতাবাজি করবে না তা জানে সাধারণ মানুষ।”

এছাড়াও এদিন প্রচারে বেরিয়ে শ্রীলেখা মিত্র দলবদলুদের চরম কটাক্ষ করেছে। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “অনেক টলিউড তারকা আছে যারা টাকার সামনে নিজেদের মাথা নত করে দিয়েছে। কিন্তু আমি একজন অভিনেত্রী। কোনো তারকা নয়। আমাকেও নানান প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু আমি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। টাকা নিয়ে আমি বিক্রি হয়ে যায়নি। মাথা উঁচু করে বাঁচতে গেলে কিছু দাম তো দিতেই হবে। আর আমার নিজের মন যা বলে আমি তাই করি। আজীবন বামেদের সাথে ছিলাম আছি এবং থাকব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026