বিনোদন

মুম্বাইয়ে আটক ১৭৩ জন পরিযায়ী শ্রমিক, বিশেষ বিমানে বাড়ি পাঠালেন সোনু সুদ

বর্তমানে পরিযায়ী শ্রমিকদের কাছে ভরসার আরেক নাম সোনু সুদ। দিনের পর দিন ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে যে উদ্যোগ এই অভিনেতা নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। একে একে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর সংখ্যা বেড়েই চলেছে। মুম্বাইয়ে আটক ১৭৩ জন পরিযায়ী শ্রমিক, বিশেষ বিমানে পাঠালেন সোনু সুদ

শুক্রবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৭৩ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার দ্য এয়ারবাস এ৩২০ রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে, এমনটাই সংবাদসংস্থাকে জানিয়েছেন এয়ার এশিয়ার মুখপাত্র। এরপর বিকেল ৪:৪০ নাগাদ বিমানটি জলি গ্র্যান্ট বিমানবন্দরে নামে।

এরপর বলিউড অভিনেতা সোনু সুদ জানিয়েছেন, “এই পরিযায়ী শ্রমিকেরা কোনোদিন বিমানে যাতায়াতের সুযোগ পাননি। তাই তাঁদের মুখের হাসি দেখে আমি তৃপ্ত হয়েছি। আগামী দিনে আরও পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে চেষ্টা করব।” গত সপ্তাহে সোনু ১৬৭ জন মহিলা দর্জিকে কেরল এর্নাকুলাম থেকে ওড়িশায় পৌঁছে দেন বিমানের মাধ্যমে। যেসব রুটে কেন্দ্র সরকার ট্রেনের ব্যবস্থা করতে পারেনি বা রুট অনেক দীর্ঘ হওয়ায় বাস চলাচল করা সম্ভব নয় সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের বিমানে করে ফেরানোর পথ বেছে নিয়েছেন সোনু সুদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026