বিনোদন

Sonu Sood: কাশ্মীর শ্রীনগরের রাস্তায় জুতো বিক্রি করলেন সোনু নিজে, রইলো ভিডিও

কথায় আছে খারাপ সময়ে আসল মানুষ চেনা যায় তখন কে হিরো আর কে জিরো। তেমনই এই করোনা পরিস্থিতিতে কে আসল হিরো তা এতদিনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। হ্যাঁ তিনি আর কেউ না ইনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। রিলে অভিনেতা যতই ভিলেন হোক কিন্তু আসল জীবনে এই মানুষটি হল গরীবের মসিহা। সোনু আগেও নানান সমাজমূলক কাজের সাথে যুক্ত হয়েছিলেন তবে করোনার প্রবেশ যেদিন ভারতে হয়েছে তিনি সেদিন প্রাণপণে মানুষের পাশে এসে থেকেছেন।

গত বছর প্রথমেই লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেন যা রাজ্যের নেতা মন্ত্রীরা ও করে দেখাতে পারেননি। শুধু সেই শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনেননি। তাদের সকলে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা ও করে গিয়েছেন। এবছর করোনা আরো ভয়াবহ হয়ে এসেছে তবু পিছিয়ে নেই এই অভিনেতা। অভিনেতা দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন দুবছর ধরে।

করোনার দ্বিতীয় ওয়েভে সোনুর নানান ভাবে দেখা পাওয়া গিয়েছে। করোনার প্রকোপ অনেকটাই কমেছে তবে গরীবের উপকার করতে ভোলেননি অভিনেতা। এবার একেবারে অন্য লুকে পাওয়া গেল সোনুকে। সম্প্রতি অভিনেতা শ্রীনগরে গিয়েছিলেন। আর সেখানে পৌঁছেই ছুটে গেলেন ফুটপাতের এক গরীব মানুষের জুতোর দোকানে! তারপরে কি হল? নিজেই সেই ভিডিও শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডাল লেকের পাশে দাঁড়িয়ে ফুটপাতের এক জুতো বিক্রেতার জুতো বিক্রি করছে। প্রথমে তার সঙ্গে সনু জুতোর দাম নিয়ে দড়াদড়ি করছেন অভিনেতা। ১২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমাচ্ছেন বিক্রেতা। বিক্রেতার সঙ্গে প্রথমে তর্ক জুড়লেও পরে ব্যাপারটা সামলে নিয়েছিলেন সোনু। এরপর সেই বিক্রেতার থেকে বেশ কয়েক জোড়া জুতোও কিনেছেন অভিনেতা। ভিডিয়োতে তিনি আরো বলেন, শ্রীনগরে কোনো পর্যটক যায় তাহলে অবশ্যই যেন সেই বিক্রেতার কাছ থেকে জুতো কেনেন তারা। কাশ্মীরে গিয়েও সোনুর এই নতুন উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের। এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুধু এখনই নয় দিন কয়েক আগে নিজে সাইকেল চালিয়ে লোকের বাড়ি বাড়ি ডিম-পাউরুটি বিক্রি করেছিলেন অভিনেতা। এমনকি এক গরীব ধোসা বিক্রতার দোকানে নিজর স্টার ইমেজ ভুলে ধোসা ও বানিয়েছিলেন। সেই ভিডিয়োগুলো তুমুল ভাইরাল হয়েছিল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026