রাজ্য

সকাল থেকেই শুরু ভারী বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা

রবিবাসরীয় সকাল থেকেই আকাশের মুখ ভার সারা বাংলায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টি। কলকাতা এবং সংলগ্ন বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্তমানে বৃষ্টিপাত চলছে। সমস্ত জেলায় আজকে সারা দিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী যেহেতু ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে গেছে তাই রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আজকে সকাল থেকে শহরতলীতে ভালো পরিমান বৃষ্টি হয়েছে বলে খবর। এছাড়াও আবহাওয়া দপ্তরের খবর মৌসুমী অক্ষরেখার থাকার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থানে রয়েছে পুরুলিয়া থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। মাঝখানে অবশ্য রয়েছে দীঘা সমুদ্র। এই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সূত্রের খবর আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যান্য দিকে তেমন একটা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, আগের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে খবর আজকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রী সেলসিয়াস ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গে আবার একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৫টি জেলা, যথা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে ওই এলাকার বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণে জল জমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সম্ভাবনা আছে ওই রাস্তায় বৃষ্টির জল জমে ধ্বস নামতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026