বিনোদন

Neel-Trina: গোয়ায় বেড়াতে গিয়ে ‘তৃনীল’ রোম্যান্টিক মুডে ধরা দিলেন, কাপল গোলে মজে অনুরাগীরা

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টলিউডের প্রিয় মুখ সাথে আবার হিট জুটি। না, পর্দায় নয়, বাস্তব জীবনে এরা হিট। পর্দায় তাঁরা একসাথে এখনো কোনো ধারাবাহিকে কাজ করেননি। এদের সঙ্গে জুটি বেঁধেছেন অন্য কেউ। কিন্তু এদের রিয়েল লাইফের প্রেমকাহিনী ঠিক সিনেমার মতোই। কলেজ জীবন থেকে এদের প্রেমপর্ব শুরু হয়। সিনেমার মতোই মাঝে বিচ্ছেদ হলেও আবার নতুন করে শুরু হয় ২০১৭ সালের জুন থেকে। পরিবারের সকলের সম্মতিতে ১০ বছরের প্রেম পরিনতি পায় ৪ঠা ফেব্রুয়ারি সোশ্যাল ম্যারেজের মাধ্যমে।

দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে বসেছিল এই হেভি ওয়েট কাপেলের জমকালো বিয়ের আসর। সেই আসরেই নিজের প্রেমিক তৃণার সাথে প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ তারপর অগ্নিসাক্ষী করে সনাতনী নিয়ম কানুন মেনে কপালে সিঁদুর তুলে দেন নীল। নীল তৃণা বিয়ের সব নিয়ম কানুন জমিয়ে সেলিব্রেট করেন। আর এদের বিয়ের নানান মুহূর্ত ভাইরাল হয় নেট দুনিয়াতে। বিয়ের পর ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিন টলিপাড়াকে সাক্ষী রেখে গ্র‍্যান্ড রিসেপশান সাড়লেন। এনগেজমেন্ট থেকে রিসেপশান সব অনুষ্ঠানেই ছিল ভালোবাসার ছোঁয়া।

বিয়ের বয়স প্রায় ৬ মাস। কাজের চাপে একে অপরকে সময় দিতে ভোলেননি ত্রিনীল জুটি। তবে কাজ আর করোনার জন্য মধুচন্দ্রিমা ঠিকঠাক হয়নি। দুইজনের ধারাবাহিকে শ্যুটের চাপে সময় করে উঠতে পারেননি ত্রিনীল। লকডাউনের আগে দার্জিলিং গিয়েছিল দুদিনের জন্য। এরপর বেশ কিছুদিন কোথাও যাওয়া হয়নি। সম্প্রতি চার দিনের জন্য গোয়া গিয়ে মধুচন্দ্রিমার ইচ্ছা মেটাচ্ছেন তাঁরা। সেখান থেকেই কাপল গোল দিতে ভোলেননি। তবে এই জুটি একা গোয়া সফরে যাননি তাঁদের সাথে কাছের চার বন্ধু। সকলে মিলে হৈ-হুল্লোড় করছেন।

রঙিন সফরে দুজনেই রঙিন মেজাজে ধরা দিয়েছেন। কালারফুল ওয়ান পিসে গোয়া থেকে নিজেকে মেলে ধরেছেন তৃণা গোয়া থেকে একের পর এক দুজনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন অভিনেত্রী। বাগা বিচে তোলা একটি যুগল ছবি শেয়ার করেছেন নীল। গোয়ার আমেজ মিলিয়ে স্বামী স্ত্রী দুজনকেই রোম্যান্টিক মুডে দেখা যায়। নীলকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। আর এই ছবি প্রকাশ্যে আসতে প্রিয় জুটিকে কাছ থেকে পেরে অনেকেই ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026