বিনোদন

ব্রেকিং নিউজ: করোনা আক্রান্ত “দেবদূত” অভিনেতা সোনু সুদ

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৩৮ হাজারের গণ্ডি ছুঁয়েছে। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। প্রায় প্রতিদিন কোন না কোন অভিনেতাকে করোনা আক্রান্ত হতে শোনা যাচ্ছে।

সম্প্রতি জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন গরীব মানুষের কাছে দেবদূত সোনু সুদ। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা লিখেছেন। তিনি পোস্টে লিখেছেন, “আপনাদের সকলকে জানাচ্ছি আজ সকালে আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত রীতি মেনেই আমি আজ সেল্ফ আইসোলেশনে চলে এসেছি এবং নিজের যত্ন রাখছি। আপনারা চিন্তা করবেন না। এর মাঝেও আপনাদের সমস্ত সমস্যার সমাধান করব। মনে রাখবেন সর্বদা আমি আপনাদের পাশে আছি।”

গতবছর করোনা পরিস্থিতি দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করলে তখন অভিনেতা সোনু সুদ গরীবদের কাছে মাসিহা হয়ে উঠেছিলেন। তিনি গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের জন্য নিজ খরচায় বাস ভাড়া করেছিলেন যা তাদের বাড়ি ফিরিয়েছে। কারুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে সমস্ত খরচ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। অসহায়দের পাশে দাঁড়িয়ে নাম কুড়িয়েছেন এই অভিনেতা। তবে আজ তিনি নিজেই করোনা আক্রান্ত। অবশ্য তাতে সমাজসেবা থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026