উপনির্বাচনে জেতার সাথে সাথেই বিজেপির পার্টি অফিস দখল করলো তৃণমূল

ব্যারাকপুর : উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেলো পার্টি অফিস দখলের লড়াই। গতকাল বেরিয়েছে রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনের ফলাফল, আর ফলাফল বেরোনোর পরপরই তৃণমূল কর্মীরা শুরু করে দিলো বিজেপির পার্টি অফিস দখল করা। রাজ্যের তিন উপনির্বাচনেই জিতেছে শাসক দল।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ৪টি পার্টি অফিসের দখল নিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ ৪টি নয়, আরও অনেক বেশি পার্টি অফিস দখল করেছে তৃণমূলের কর্মীরা। তৃণমূলের অবশ্য দাবি, যে পার্টি অফিস গুলো তারা দখল করেছে সেগুলো আগে তাদেরই ছিল, গত লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির অর্জুন সিং জেতার পর ওই পার্টি অফিস গুলো বিজেপি দখল করেছিল। এদিন উপনির্বাচনের ফল প্রকাশের পরে সেগুলোই তারা পুনরুদ্ধার করেছে।

শুধুমাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেই নয়, হালিশহরেরও অনেক বিজেপি পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেছেন, উপনির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তৃণমূলের গুন্ডারা ব্যারাকপুর এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি আরও বলেন, লোকসভা ভোটে হেরে এতদিন চুপ করে ছিল, এখন আবার সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026