রাজ্য

“দাড়ি রেখে বাংলা কবিতা বললেই রবীন্দ্রনাথ হওয়া যায় না”, নরেন্দ্র মোদিকে কটাক্ষ সৌগতর

একুশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বারংবার বাকবিতন্ডায় জড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। এবার আজ অর্থাৎ শুক্রবার বিজেপিকে এক হাত নিয়ে মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougoto Roy)। এবার তাদের নিশানায় পড়ল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ তৃণমূল বর্ষিয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে কটাক্ষ করে বলেছেন, “দাড়ি রেখে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদি। কিন্তু দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। এসব করে কিছু হবে না। সেই সাথে তিনি বলেছেন, “মোদী বাংলা কবিতা বলছে কিন্তু তা সব ভুল। এরকমভাবে বাঙালি হওয়ার চেষ্টা করলে কি হওয়া যায়। উনি কোনদিন সঠিকভাবে বাংলায় কবিতা বলতে পারলে তৃণমূল আর এই বিষয়ে মন্তব্য করবেনা।” এছাড়াও তিনি এদিন বলেছেন, ‘গো হত্যা বাংলায় বেআইনি নয়। আর তা হতে দেবে না তৃণমূল। এছাড়াও লাভ জিহাদ নিয়ে মামলা হয়েছে। বাংলায় ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই চলছে। একুশে সাধারণ মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে তারা কি চায়।”

অন্যদিকে একই সুরে ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “করণা ভ্যাকসিন ট্রায়ালের জন্য কোন বিজেপি নেতা এগিয়ে আসেননি। ওরা শুধু সমালোচনা করবে। ওটাই ওদের কাজ। এছাড়াও তিনি বলেছেন কৃষকদের অধিকার ছিনিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। তারা জোর করে মিডিয়ার মুখ বন্ধ করায়।” প্রসঙ্গত রাজ্যে প্রথম করণা ভ্যাকসিন নিলে নাইসেড থেকে প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে ভ্যাকসিন নিয়েছিলেন ফিরহাদ হাকিম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026