পলিটিক্স

কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে, জল্পনা রাজনৈতিক মহলে

শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর থেকেই ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর পরিবারের। এবারে কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary)। তা জায়গাতে এবারে বসানো হলো অখিল গিরির ঘনিষ্ঠ সিদ্ধার্থ মাইতিকে। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের একটি নির্দেশিকাতে আমরা এই ব্যাপারটি পরিষ্কারভাবে জানতে পেরেছি। এই নির্দেশিকাতে দেখা গিয়েছে কাঁথির বর্তমান প্রশাসনিক বোর্ড সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। তার জেরেই বর্তমান প্রশাসক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারিকে অপসারিত করা হয়েছে। চেয়ারম্যানসহ বাকি সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, সৌমেন্দু অধিকারী দাবি করেছেন, তার হাতে এখনো কোন নির্দেশিকা আসেনি। তাই নির্দেশিকা না দেখে কিছু বলা সম্ভব কিন্তু না। তবে, রাজনৈতিক মহলের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই তার পরিবারের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, শুভেন্দুর দলত্যাগের পর থেকে তার ভাইয়ের সমস্ত গতি প্রকৃতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তার পরিবারের কেউ দল ছাড়েননি। এই কথা জানিয়ে ডায়মন্ডহারবারের সভা থেকে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )।

তার পাল্টা জবাব দিয়ে টিটাগড়ের সভা থেকে শুভেন্দু অধিকারী বললেন, ” এখনো তো বাসন্তী পুজোটা আসেনি। রামনবমী আসতে দিন। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। শুধু এখানে নয় আপনার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে পদ্ম ফুটিয়ে আসবে।” এই মন্তব্যের পরেই, অপসারিত করা হলো সৌমেন্দু অধিকারীকে। অখিল গিরির অভিযোগ ছিল তিনি দলের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর সাহায্য করেছিলেন। এই কারণেই তাকে সমস্ত পদ থেকে অপসারিত করা হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026