পলিটিক্স

ভাইকে অপসারিত কেন করা হলো, এই অভিযোগে কাঁথি পুরসভা ত্যাগ করলেন দিব্যেন্দু অধিকারি

কাঁথি পৌরসভা প্রশাসক পদ থেকে অধিকারী বাড়ির ছেলেকে সরানো নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। এই নিয়ে মঙ্গলবার খবর প্রকাশে আসামাত্রই ক্ষোভ প্রকাশ করেছেন দিব্যেন্দু অধিকারি (Dibyendu Adhikary)। তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁথি পৌরসভাতে তার অফিসে তিনি আর বুধবার থেকে বসতে যাবেন না। জানিয়ে রাখি দিব্যেন্দু অধিকারি নিজে একজন তৃণমূল সাংসদ।

দিব্যেন্দু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাঁথি পৌরসভার প্রশাসনিক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে কাঁথি পৌরসভা পরিচালনা করে চলেছে অধিকারী পরিবার। ভাইয়ের অপসারণ হওয়ার কারণে এবার থেকে আর আমি আমার দপ্তরে বসবো না।”

তারা আরও দাবি, সৌমেন্দু অধিকারী কে সরিয়ে যাকে সেই জায়গাতে বসানো হয়েছে, তিনি আসলে কাঁথি পৌর এলাকার ভোটার নয়। তবুও দলনেত্রীর প্রতি তার আস্থা রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি আরও জানিয়েছেন, তার বাবা শিশির অধিকারী এখনো পর্যন্ত দলের জেলা সভাপতি রয়েছেন।

তবে, প্রসঙ্গত, সৌমেন্দু অধিকারীকে সরিয়ে সেই জায়গাতে বসানো হয়েছে সিদ্ধার্থ মাইতিকে। সৌমেন্দূর বিরুদ্ধে অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর সভা তে লুকিয়ে লোক পাঠাতেন। তবে এখনো পর্যন্ত আমরা শিশির অধিকারীর এবং শুভেন্দু অধিকারীর কোন মন্তব্য দেখতে পাইনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026