প্রায় গোটা ২০২০ জুড়ে করোনা ভাইরাস প্যানডেমিক মানুষের জীবনের ত্রাসের মতো রয়ে গেল। চলতি বছরের সেই মার্চ মাস থেকে এই ভাইরাস দেশে এসেছিল। এখন প্রকোপ কিছুটা কমলেও নির্মূল হয়ে যায়নি এই ভাইরাস। তাই এখনো অব্দি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর ১ দিন গেলেই বছরঘুরে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান আছে। কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় একটুখানি আলাদা হবে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) আবারও দুর্গাপুজো বা কালীপুজোর মত ইংরেজি বর্ষবরণ উপলক্ষে কিছু বিধিনিষেধ জারি করল।
গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ইংরেজি বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষে সাফ জানিয়ে দিয়েছে যে রাজ্যের কোথাও ভিড় করা যাবে না। এখনো সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। দুর্গাপুজোর মত ভিড় নিয়ন্ত্রণ করবে রাজ্য পুলিশ। কলকাতার মতো শহরে বিভিন্ন জায়গায় বর্ষবিদায় ও বর্ষবরণের রাতে অনুষ্ঠানের আয়োজন হয়। আর তাতে সমাগম হয় প্রচুর মানুষের। সেখানে সামাজিক দূরত্ব শিকেয় ওঠে। আর ভিড় বাড়লে নতুন বছরের নতুন করে সংক্রমণ বাড়তে পারে। তাই কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে ভিড় নিয়ন্ত্রণের আদেশ দিয়েছে এবং সেই সাথে সবাই কোভিড বিধি মেনে চলছে নাকি সেই দিকে নজর রাখতে বলেছে।
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর বড়দিনের দিন কলকাতার যত্রতত্র ভিড় হওয়ার ছবি দেখে আঁতকে উঠেছিল অনেকেই। কিন্তু এবার বর্ষবরণের রাত নিয়ন্ত্রণে থাকবে। পুজোর মতো নিয়ন্ত্রণে থাকলে সংক্রমণ বাড়ার আর তেমন একটা উপায় থাকবে না। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন চিকিৎসা সংগঠন। তারা জানিয়েছে, “বর্ষবরণের রাতে ভিড় হলে সংক্রমণ অনেকগুণ বেড়ে যেতে পারে এবং পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। তাই কলকাতা হাইকোর্টের ভাবনাকে আমাদের সবার মেনে চলা উচিত।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…