রাজ্য

“চিটফান্ড দুর্নীতিতে দোষী কে তদন্ত হলেই বেরোবে”, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

একুশে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব। এরইমধ্যে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তার পুরনো দলের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন। শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর দিন থেকেই রাজনৈতিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছেন। কিন্তু গতকাল শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম সরাসরি চিটফান্ড দুর্নীতির সাথে জড়িয়ে দিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দিনটা আসার ছিল কিন্তু এত তাড়াতাড়ি আসবে তার ধারণা করা যায়নি।

শুভেন্দু অধিকারী গতকাল জনসভা থেকে বলেন, “আমি ভাইপোকে তোলাবাজ বলেছি তাতে ভাইপোর রাগ হয়ে গেছে। ভাইপো জনসভা থেকে আমাকে সারোদা নারোদা বলেছে। বলেছি আমিও নাকি তোলাবাজ। কিন্তু মুখে বললেই হয় না। পুরো ব্যাপারে তদন্ত হবে। আর তদন্ত স্পষ্ট করে দেবে কে দোষী এবং কে নির্দোষী।” সেই সাথে তিনি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে প্রশ্নবান ছুঁড়ে বলেছেন, “সুপ্রিম কোর্টের পেশকার হলফনামায় কি বলা হয়েছে? মুখ্যমন্ত্রীর আঁকা ছবি চিটফান্ড সংস্থা কেন কিনেছিল? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার টিভি কোম্পানিকে কেন বেতন দেওয়া হত?”

বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রধানত তোলাবাজ ভাইপোকে নিশানা করেছে। তার একমাত্র লক্ষ্য স্থির আছে যে তাকে বাংলা থেকে তোলাবাজ ভাইপোকে হঠাতে হবে। তাই তারা স্লোগান তুলেছে, “তোলাবাজ ভাইপো হাটাও”। কিন্তু এখানেই থেমে থাকছে না সে। এবার দুর্নীতির প্রশ্নে পিসি ভাইপো দুজনকে টানছে শুভেন্দু। তোলাবাজি প্রসঙ্গে তিনি বলেছেন, দেখবেন রাস্তা দিয়ে সারি সারি ট্রাক যাচ্ছে। সেই ট্রাক আটকে কাগজ দেখতে চাইলে দেখবেন দেখাচ্ছে ভাতিজা গেটপাস।” সেইসাথে শুভেন্দু এদিন সভা থেকে হুংকার দিয়ে বলেছেন, “পিসি ভাইপো সরকার বাংলায় আর ফিরবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026