খেলা

বছরের শেষটা ড্র দিয়ে শেষ করলেও লিগ টেবিলের শীর্ষে এটিকে-মোহনবাগান

বছরের শেষটা যে এরকম যাবে, সেটা হয়ত কোনও সবুজ-মেরুন সমর্থকই আশা করেনি। তাও এমনটাই হল। চেন্নাইন এফসি’র কাছে আটকে গেল বাগানের বিজয়রথ। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

গতকাল, মঙ্গলবারের ম্যাচ থেকে আন্তোনিও হাবাস মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পারলেন। কিন্তু, তা সত্ত্বেও পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল এটিকে-মোহনবাগান। আসলে এই ম্যাচ খেলতে নামার আগে মুম্বই এফসি’র সঙ্গে যুগ্মভাবে ১৬ পয়েন্টে ছিল এটিকে-মোহনবাগান। কিন্তু, গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে বাগান ব্রিগেড দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু গতকাল ১ পয়েন্ট পেতেই ১৭ পয়েন্ট হয় বাগানের। সেই সঙ্গে শীর্ষস্থানে উঠে যায় এটিকে-মোহনবাগান।

এদিন কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের ম্যাচ যথেষ্ট ম্যাড়ম্যাড়ে হয়েছে। তবে বল দখলের লড়াইয়ে এটিকে-মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে ছিল চেন্নাইন এফসি। তাদের দখলে ৫৩ শতাংশ বল ছিল। ২০ মিনিটে প্রতিহত হয়ে আসা বল থেকে অসাধারণ একটা সুযোগ পেয়েছিলেন রয় কৃষ্ণা। কিন্তু, নেটের হালকা বাইরে দিয়ে বলটা বেরিয়ে যায়। এছাড়া এটিকে-মোহনবাগান আর সেভাবে চোখে পড়ার মতো কোনও সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বাগান ব্রিগেডকে অনেকটাই ছন্নছাড়া দেখাতে শুরু করে। ৬২ মিনিটে রাফায়েলকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখেন প্রণয়। ফুটবলারদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ৬৭ মিনিটে একসঙ্গে জোড়া খেলোয়াড় বদল করেন বাগান হেড স্যার আন্তোনিও লোপেজ় হাবাস। মনবীর সিংয়ের বদলে আসেন প্রবীর দাস এবং প্রণয় হালদারের বদলে আসেন জয়েশ রানে। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও অতিরিক্ত ৬ মিনিট দেওয়া হয়। কিন্তু, তাতে লাভের লাভ কিছুই হয়নি। চেন্নাইন এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এটিকে-মোহনবাগান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026