টিটাগর এর সভা থেকে এবারে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । দিন কয়েক আগে তিনি সংবাদমাধ্যমকে প্রশান্ত কিশোর (Prashant Kishore) কিছু মন্তব্য করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এদিন সেই মন্তব্য কে হাতিয়ার করে তার উদ্দেশ্যে আক্রমণও শানালেন শুভেন্দু। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন, তৃণমূল যদি মুসলিম ভোট ব্যাংককে ফিক্সড ডিপোজিট মনে করে তাহলে সকলকে একজোট হতে হবে।
শুভেন্দু অধিকারী প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বললেন, ” কি একজন এসেছে না…. কি যেন নাম…. কি কুমার…. কিশোর কুমার। কয়েকদিন আগে টিভিতে কি বলেছে?”
এরপরে শুভেন্দু বলেন, ” বলছে, বিজেপি ৭০ টা ভোটার দিয়ে শুরু করবে। আমাদের কাছে ৩০ টা এমনিতেই আছে। ৩০ জন ভোটার আমাদের রিজার্ভ আছে। তারা ফিক্সড ডিপোজিট। ওদের তো ৭০ জন ভোটার নিয়ে লড়তে হবে। তা মাননীয় কুমারকে বলতে হবে সেই ৩০ কারা? তাহলে বাকি ৭০? পদ্ম ফুল।”
বিজেপিতেযোগদান করার পরে এটি টুইটে প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ১০০ আসন পেয়ে গেলে তিনি নাকি তার পেশা ত্যাগ করবেন। এরপর সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে তিনি অংক কষে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবে। সঙ্গে তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…