পলিটিক্স

“রামনবমী আসতে দিন, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে”, সভামঞ্চ থেকে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

এবারে শুধুমাত্র তিনি একা নন, তার বাবার শিশির অধিকারী (Sisir Adhikary) এবং দুই ভাই দিব্যেন্দু অধিকারি এবং সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন। এদিন খরদা সভা থেকে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুভেন্দু এদিন বললেন, ” এখনো তো বাসন্তী পূজাটা আসেনি। রামনবমী টা আসতে দিন। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোকেরা কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পদ্ম ফুঁটিয়ে আসবো। ” তবে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, আমার বাড়ির লোক বলতে তিনি বিজেপি দলকে বুঝিয়েছেন নাকি তার নিজের পরিবারের শিশির, সৌমেন্দু এবং দিব্যেন্দুকে বুঝিয়েছেন। তবে রাজনৈতিক মহলের ধারণা, তার বাড়ির বাকি তৃণমূল সদস্যরাও এবারে বিজেপিতে যোগ দিতে পারেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূলে থাকার জন্য লজ্জিত বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু কে খোঁচা দিয়ে মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সেদিন বললেন,” তোমার বাবা এবং ভাই এখনো পর্যন্ত তৃণমূলে আছে। তাদেরকে তো তুমি বিজেপিতে আনতে পারলে না। আর তুমি আবার বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দেবে।” রাজনৈতিক মহলের ধারণা অভিষেকের সেই চ্যালেঞ্জের পাল্টা উত্তর দিলেন এদিন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের রাজনৈতিক অবস্থান কিছুটা পরিবর্তন তো হয়েছে। এবং রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনার মূলে রয়েছে বর্তমানে অধিকারী পরিবার।

অবশ্য বিজেপিতে যোগদানের সম্ভাবনায় শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারি ( Dibyendu Adhikary ) বলেছিলেন,” আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি।” দিব্যেন্দুর আরো মন্তব্য ছিল,” এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তৃণমূল সাংসদ আছি এবং থাকব। আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। আমার অবস্থান স্পষ্ট।” তবে, শিশির অধিকারী থেকে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026