পলিটিক্স

জিতেন্দ্র কে দলে নিলে কি সমস্যা? বাবুলের সঙ্গে বৈঠক বিজেপি কেন্দ্রীয় নেতাদের

বেসুরো হলেও তিনি এখনো পর্যন্ত তৃণমূলের সৈনিক। কিন্তু তবুও তাকে নিয়ে জল্পনা কিন্তু শেষ হচ্ছে না। তিনি আর কেউ নন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra tiwari) । এদিন জিতেন্দ্র তিওয়ারি কে কেন দলে নেয়া যাবে না সেই নিয়ে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সঙ্গে বৈঠক করলেন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ওই বৈঠকে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন জিতেন্দ্র। শুধু জিতেন্দ্র নয় সেই বৈঠকে মুকুল রায় (Mukul Roy), দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) উপস্থিত ছিলেন। হোটেল থেকে বের হবার সঙ্গে সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি সাফ জানিয়ে দেন, তার বিজেপি যোগ সম্পূর্ণরূপে কাকতালীয় ঘটনা।

তিনি শুধুমাত্র তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হোটেলে খাবার খেতে এসেছিলেন। এর সঙ্গে বিজেপি যোগের কোন সম্পর্ক নেই। তবে, একটি টুইটে জিতেন্দ্র কে ঘিরে আবারো বিতর্ক শুরু হয়েছে। এদিন তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন,” এটা খুবই দুঃখজনক যে একটা অংশ তার সঙ্গে বিজেপির যোগাযোগের কথা বলছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি দিদির সাথে আছেন এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দলের প্রচারে নেমে পড়বেন।”

অন্যদিকে, সূত্রের খবর, মঙ্গলবার সকালে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে এক প্রস্থ বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মিলন সহ আরো অনেকে। সেই বৈঠক নিয়ে পরবর্তীকালে বাবুল সুপ্রিয় জানালেন, এ বিষয়ে কোন বিতর্ক হয়ে থাকলে তা নিয়ে পার্টিতে আলোচনা হতেই পারে। তবে, রাজনৈতিক মহলের ধারণা সেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব আসানসোলের সাংসদের মন বোঝার চেষ্টা করেছিলেন, ঠিক কি কারণে তিনি জিতেন্দ্র কে দলে নিতে চাইছেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026