রাজ্য

অপসারণের বিরুদ্ধে সৌমেন্দুর অভিযোগ, হাইকোর্টে করলেন মামলা, ৪ তারিখ হবে শুনানি

গত ২৮ ডিসেম্বরের রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) সই করা সেই নির্দেশিকায় কাথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari)। এইবার তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অধিকারী বাড়ির ছোট ছেলে।

সৌমেন্দু আদালতে আবেদন জানিয়ে বলেছেন, যে ভাবে তাকে অপসারণ করা হল তা আইন সম্মত নয়। এইদিন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে সেই মামলা। আগামী ৪ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা।

বিখ্যাত আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ ভট্টাচার্যের কথায়, সরকারের ক্ষমতা রয়েছে এমন করার। অর্থাৎ পুর প্রশাসককে অপসারিত করার। কিন্তু তার একটা নিয়ম রয়েছে। যে ভাবে বাঁ যে উদ্দেশ্যে কাথির প্রশাসককে সরানো হয়েছে তাকে খুব একটা সৎ বলে মনে হচ্ছেনা।

আইনজীবীদের মধ্যে অনেকের বক্তব্য, সৌমেন্দুকে সরিয়ে যাকে প্রশাসক করা হয়েছে তিনি কাথি পুর এলাকার বাসিন্দাই নন। পঞ্চায়েত এলাকার ভোটার তিনি। যার ফলে তিনি কোনও ভাবেই প্রশাসক হতে পারবেন না।

শুভেন্দু পদ্ম শিবিরে গেলেও তার বাড়ির বাকি দুই শাসক শিবিরের সাংসদ অর্থাৎ বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী এখনও দল ছাড়ার কথা বলেননি। সৌমেন্দুও তেমন তৃণমূলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি এই সময়। ফলে অনেকের মতে, শাসক শিবির তথা রাজ্য সরকার শুভেন্দুর বাগ বাকিদের উপর মেটাচ্ছে।

কাথি পুরসভার সাথে অধিকারী পরিবারের সম্পর্ক ৫০ বছর আগের বলা চলে। প্রবল প্রতাপে যখন বাংলায় বাম শাসন চলছে তখনও কাথি ছিল অধিকারী পরিবারের গড়। একবার পুরভোটে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পরচারে নিয়ে যাওয়া হয়েছিল সিপিএমের পক্ষ থেকে। তাও কাথিতে দাঁত বসাতে পারেনি।

ভাইকে অপসারণ নিয়ে তৃণমূল সাংসদ দিব্যেন্দু (Dibyendu Adhikari) বলেন,” এটা খুবই বড় অন্যায়। আমি এখনও এই দলেই রয়েছি। নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু রাজ্য সরকার যে কায়দায় অপসারণ করেছে তাকে, তার আমি নিন্দা করছি।” এর পরে আদালত ৪ তারিখ ডেট দিয়েছে শুনানির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026