রাজ্য

ঘরে বাইরে চাপে সৌমিত্র, গেরুয়া শিবিরের সাংসদের নামে জামিন অযোগ্য ধারায় দায়ের মামলা

ঘরে বাইরে সাঁড়াশির চাপে পড়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Kha)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। বর্ধমানের সভায় একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তার পড়েই বর্ধমানের এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মহিলাদের নাম করে কুরুচিকর মন্তবু করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। সায়নী ঘোষদের যৌন কর্মী বলতেও দ্বিধাবোধ করেননি বিজেপি নেতা। যদিও পড়ে সৌমিত্রের এই মন্তব্যের জন্য গেরুয়া শিবিরের নেতা শমীক ভট্টাচার্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন। সৌমিত্রকে পাল্টা জবাবও দিয়েছেন অভিনেত্রী। তারপরেই বর্ধমানের এক মহিলা গেরুয়া শিবিরের সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জামিন অযোগ্য এই মামলা দায়ের করা হয়েছে গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে। বর্ধমানের সভা থেকে ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন গেরুয়া শিবিরের নেতা সৌমিত্র খাঁ। তার বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে দেওয়া হবে স্কুটি। আর ঘরে ঘরে দেওয়া হবে চাকরি। এতে অনেকটাই অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে বাংলা বিজেপিকে। গেরুয়া শিবিরের যুব মোর্চা সভাপতির ভোটের আগের এই প্রতিশ্রুতিতে অনেকটা অসন্তুষ্ট বিজেপি নেতাদের একাংশ। ইস্তেহার প্রকশের আগেই এই ভোটের প্রতিশ্রুতিকে ঠিক চোখে দেখছেন না বিজেপি নেতাদের একাংশ।

বর্ধমানের সভা থেকে অন্নদামঙ্গলের লাইনকে জীবনানন্দ দাশের কবিতার লাইন বলে মন্তব্য করেন গেরুয়া শিবিরের সাংসদ। তার পড়েই এই দিয়ে বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিজেপি সাংসদকে নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026