রাজ্য

ডুমুরজলায় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বিজেপির নেতারা, ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের

মঞ্চে ছিলেন কমপক্ষে দুই জন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রাও। ডুমুরজলায় গেরুয়া শিবিরের সেই মঞ্চ থেকেই গেরুয়া শিবিরের নেতাদের জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বলে অভিযোগ তোলেন শাসক শিবির। সেই কারণে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে সেই ভিডিও পোস্ট করে শাসক শিবিরের সাংসদ এবং তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,”যারা সব দেশ ভক্তি নিয়ে এবং জাতীয়তাবাদ নিয়ে জ্ঞান দেন, তারাই ঠিক ভাবে আমাদের জাতীয় সঙ্গীত গাইতেও পারেন না। এটা সেই দল, যারা ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে। এটা খুবই লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির নেতারা ক্ষমা চাইবেন?” সাথে ‘জাতীয় সংগীতের অবমাননা করছে বিজেপি’ এই ট্যাগটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহারও করেন তার টুইটে।

রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভা ছিল। সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। গেরুয়া শিবিরে যোগদানের পর প্রথম জনসভায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারাও। সেই সভা থেকে বিজেপি নেতাদের জাতীয় সংগীত গাওয়ার ভিডিও টুইট করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ভিডিয়োয় জাতীয় সংগীতের প্রথমের দিকের কিছুটা অংশ শোনা যায়নি। ভিডিয়োয় জাতীয় সংগীতের শেষ স্তোত্রের শুরুতে ‘জনগণ মঙ্গলদায়ক’-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গাইতে শোনা যায়। আর তা নিয়েই সরব হয়েছে তৃণমূল। অভিষেকের সাথে টুইটে গেরুয়া শিবিরকে ‘টুরিস্ট গ্যাং’ লিখে কটাক্ষ করেন সাংসদ ডেরেক ও ব্র্যায়েন। শাসক শিবিরের পক্ষ থেকে বিজেপির দিকে একের পর টুইটের মাধ্যমে তোপ দাগা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026