বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন সব রাজনৈতিক দলের নেতারা।কিন্তু এবার পূর্ব বর্ধমানের পরিবর্তন যাত্রায় রীতিমতো বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এল বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বাঁকুড়ার সংসদ খণ্ডঘোষ এর তৃণমূলের ব্লক সভাপতি ফাগুন ইসলাম ও বিধায়ক নবীনচন্দ্র বাগকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “যুবরা কেউ ফাগুন বা নবীনকে ভয় পাবেন না। ওরা হাটুর নিচে থাকবে। ৩০ হাজার এর বেশী ভোট ওদের পেতে দেবেন না। রিগিং করতে হলে আমরা করবো তৃণমূলরা না।”
এছাড়াও এদিন সভা থেকে সৌমিত্র খাঁ খেলা হবে গান প্রসঙ্গে সমালোচনা করে বলেছেন, “খেলা শেষ হয়ে গেছে। আমরা তাতে জিতে গিয়েছি। নির্বাচন কমিশন ঘোষণা করলে কাপ আমরা নেব। এবার নির্বাচনে ২০০ আসন আমরা পাব।” সেই সভা থেকেই বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, “মে মাসের প্রথম সপ্তাহ থেকে ভয়ঙ্কর খেলা হবে। ভোট দিতে গেরুয়া শিবির গেরুয়া রঙের আবির খেলবে। রাজ্যের আনাচে-কানাচে রং খেলা হবে। দিদির পাশ থেকে এক এক করে তারা খসবে আর খেলা হবে। দিদির একসময় প্রিয় তিন ভাই এখন আমাদের দলে। বাকি রয়েছে এখন শুধু ঘরের ভাই। খেলা হবে।”
এছাড়াও এদিন সভা থেকে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাবে কালো পতাকা দেখাবে। ওরা রাজ্যে কোন উন্নয়ন করেনি। আর আগামী দিনে ওরা কোনো উন্নয়ন করবেও না।” অন্যদিকে আজ লকেট চট্টোপাধ্যায় শাসক দলকে কটাক্ষ করে বেনোজির আক্রমণ করে বলেছে, “গোটা রাজ্যে নবান্নের নির্দেশে চলছে। তাই পুলিশ প্রশাসনকে বিশ্বাস না করে যদি অন্যায় দেখেন মহিলারা অস্ত্র নিয়ে সামলে নেবেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…